বিশ্লেষকদের মত

হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত হলেও ঠেকিয়ে রাখা সম্ভব নয়

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৮:৪৪ এএম

মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত হলেও, তা ঠেকিয়ে রাখা সম্ভব নয়। পরমাণু বিশ্লেষকদের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। তেহরানের কাছে অন্তত ১০টি পারমাণবিক বোমার উপকরণ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা।

প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে রোববার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইসরায়েলের পক্ষে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ওয়াশিংটন।

বিশ্লেষকেরা বলছেন, মার্কিন হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত হয়েছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে তেহরানকে ঠেকিয়ে রাখা সম্ভব নয় বলে মত দিয়েছেন তারা। 

অস্ট্রেলিয়ার পরমাণু বিশেষজ্ঞ টনি আরউইন বলেন, যুক্তরাষ্ট্র মূলত সেন্ট্রিফিউজ ধ্বংস করেছে, গবেষণা কেন্দ্রসহ অন্যান্য সুবিধা ধ্বংস করেছে। তাই ইরানের পক্ষে ইউরেনিয়াম সমৃদ্ধ করা খুব কঠিন হবে। তবে তেহরানের কাছে এখনও অন্তত ১০টি বোমার উপকরণ থাকতে পারে এবং এ বিষয়ে বিস্তারিত জানা খুব কঠিন হবে।

শান্তিপূর্ণ উদ্দেশ্য বলা হলেও ইরান মূলত পারমাণবিক বোমা তৈরি করতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।

টনি আরউইন আরও বলেন, ইরান বরাবরই বলছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু শান্তিপূর্ণ উদ্দেশ্যে কেউ ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে না। আর ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ৯০ শতাংশ ইউরেনিয়ামের উপস্থিতি পেয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তার মানে এটা পরিষ্কার, বোমা তৈরির উদ্দেশ্যেই এটা করা হয়েছে।

এদিকে পারমাণবিক কর্মসূচি পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং মেরামতের পরিকল্পনা চলছে বলেও জানান তিনি।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৫ জুন ২০২৫, ০৮:৩৮
হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত হলেও ঠেকিয়ে রাখা সম্ভব নয়
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর