ইরানে ‘শাসক পরিবর্তন’ চাই না: ট্রাম্প

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:০৪ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার বলেছেন, ইসরায়েলের সঙ্গে চলমান অস্থিরতার মধ্যে তিনি ইরানে ‘শাসন পরিবর্তন’ দেখতে চান না। কারণ এতে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হবে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘চাইলেই ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ঘটত। কিন্তু আমি এটি চাই না। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু শান্ত হয়ে যাক।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘শাসনব্যবস্থার পরিবর্তন বিশৃঙ্খলা তৈরি করে। আমরা আদর্শগতভাবে এত বিশৃঙ্খলা দেখতে চাই না।’

এ দিকে ইরান জানিয়েছে, ১২ দিনের সংঘাতের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় তারা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ফিরতে প্রস্তুত।

তবে পারমাণবিক আলোচনায় ফেরার আগ্রহ দেখালেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে তাঁদের ‘বৈধ অধিকারগুলো’ প্রতিষ্ঠা করে যাবে।

গত ১৩ জুন থেকে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। জবাবে পরদিন থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এই সংঘাতের মধ্যে ২১ জুন ইরানের তিনটি পরমাণু স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে এক দিন পর ২৩ জুন কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। ১২ দিনের এই চলমান সংকটের মধ্যে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরে তেহরান জানায়, ইসরায়েল যদি আর হামলা না চালায়, তবে তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রস্তুত। ইরানের এমন ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা আসে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ওপর ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪ হাজার ৭০০ জনেরও বেশি আহত হয়েছেন।

অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়ছে ইসরায়েল সরকার।

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
২৫ জুন ২০২৫, ০৯:০৪
ইরানে ‘শাসক পরিবর্তন’ চাই না: ট্রাম্প
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর