জাকসু নির্বাচন: ভোটার তালিকা থেকে বাদ পড়লেন ভিপি প্রার্থী অমর্ত্য রায় 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম

আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের নাম। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থী অমর্ত্য রায় জন, রেজি নং-৪৬৯৮৪, আ ফ ম কামালউদ্দিন হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এর গঠনতন্ত্রের ৪। ৩৮। ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা হতে তার নাম প্রত্যাহার করা হলো।

এদিকে, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলার সামনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিলের বিষয়ে সংবাদ সম্মেলন করেছে সম্প্রীতির ঐক্য প্যানেল। এসময় তারা উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায়, জাকসুতে অংশ নেওয়া সব প্যানেল এবং প্রার্থীদের সাথে কথা বলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এসময় তারা এই পরিস্থিতি তৈরির জন্য জাকসু নির্বাচন কমিশনের গাফলতি রয়েছে বলেও দাবি করেন।

৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। চলছে প্রচার-প্রচারণা। কয়েকটি সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, বহিরাগতদের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন অনেকে। 

জাকসু নির্বাচনে ভিপি পদে ১০ জন প্রার্থী ছিলেন। এখন ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জনসহ মোট প্রার্থী ১৭৮ জন। ভোট আগামী ১১ সেপ্টেম্বর।

টাইমলাইন: জাকসু
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৬
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪
০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৩
জাকসু নির্বাচন: ভোটার তালিকা থেকে বাদ পড়লেন ভিপি প্রার্থী অমর্ত্য রায় 
আশুলিয়ায় শারমিন গ্রুপের পোশাক কারখানার ৮ তলার ছাদ থেকে লাফিয়ে সিনিয়র মার্চেন্ডাইজার মো. জামাল উদ্দিনের মৃত্যু হয়। এ ঘটনায় শারমিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও পরিচালক শারাফ...
ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গাড়িচালক নুর...
আশুলিয়ায় পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানে ভয়াবহ বিস্ফোরণের পর, এখনো যেখানে সেখানে পড়ে আছে ক্ষতিগ্রস্ত কয়েকশ সিলিন্ডার। যেকোনো মুহূর্তে নতুন বিস্ফোরণের শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা।...
সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহতের পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর