নেতানিয়াহুর উড়োজাহাজ দেখা গেল গ্রিসে, ইসরায়েলি প্রধানমন্ত্রীর ‘পালিয়ে যাওয়ার’ গুঞ্জন

আপডেট : ১৫ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

ইসরায়েলে ভূখণ্ডে ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর আজ শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি উড়োজাহাজ এথেন্সের বিমানবন্দরে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নেতানিয়াহুর ‘পালিয়ে যাওয়ার’ গুঞ্জন। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, উড়োজাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট রাডার টুয়েন্টি ফোরের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ব্যবহারকারীরা নেতানিয়াহুর উড়োজাহাজের ফ্লাইটের রুট, সময় এবং গ্রিসে শেষ অবতরণ ট্র্যাক করার দাবি করেছেন। তাঁদের মতে, নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজ ‘উইং অফ জিওন’ আজ শুক্রবার বিকেলে এথেন্স বিমানবন্দরে অবতরণ করেছে।

টিআরটি ওয়ার্ল্ড বলছে, উড়োজাহাজটিতে নেতানিয়াহু কিংবা তাঁর পরিবারের কেউ ছিলেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। নেতানিয়াহুর বর্তমান অবস্থান সম্পর্কেও ইসরায়েলি কর্তৃপক্ষ কিছু জানায়নি।

বিশ্লেষকেরা মনে করছেন, নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ইসরায়েলি কর্তৃপক্ষ হয়তো দেশটির শীর্ষ ব্যক্তিত্বদের জন্য এই ব্যবস্থা নিয়েছে।

এ দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা দাবি করেছে, তেহরানে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে গ্রিসে নেওয়া হয়েছে।

এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম নেতানিয়াহুর উড়োজাহাজের একটি ছবি প্রকাশ করে। ছবিতে অধিকৃত এলাকার বাইরে দুটি জঙ্গি বিমানের পাহারায় নেতানিয়াহুর উড়োজাহাজকে অজ্ঞাত গন্তব্যের দিকে চলে যেতে দেখা গেছে।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল১২ জানিয়েছে, বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ ভোরে ‘অপারেশন রাইসিং লায়ন’ নাম দিয়ে তেহরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনী বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতেই তারা এই হামলা চালিয়েছে।

এ হামলার প্রতিক্রিয়ায় পরে ইসরায়েলে ১০০টি ড্রোন ছুড়েছে ইরান। সার্বিক পরিস্থিতিতে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

হামলা অব্যাহত রাখারা ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই চালানো হবে। 

হামলার প্রতিক্রিয়ায় ইরান কঠোর বার্তা দিয়েছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ‘তিক্ত ও যন্ত্রণাদায়ক’ পরিণতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে বলেছেন। আর হামলার পেছেন আমেরিকার কোনো হাত নেই দাবি করে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান যদি প্রতিশোধ নেয় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করবে।’

টাইমলাইন: মধ্যপ্রাচ্য সংকট
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৪
১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
৩০ অক্টোবর ২০২৫, ২১:০০
১৩ অক্টোবর ২০২৫, ২২:৫৬
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭
২৫ জুন ২০২৫, ১৭:০৮
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
ইরানের নেতাদের লক্ষ্যবস্তু বানানোর ক্ষেত্রে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রাতে আমেরিকার ওহাইওতে এক নির্বাচনী সমাবেশে সমর্থকদের...
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর