ঘূর্ণিঝড় রিমালে লক্ষ্মীপুরে ১৫ গ্রাম প্লাবিত

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:০৪ এএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি হচ্ছে। রোববার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সাথে ঝড়ো হওয়ায় বইছে। এদিকে, মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে রামগতি ও কমলনগর উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি কয়েক হাজার পরিবার।

রামগতির চরআবদুল্লাহ, বয়ারচর, তেলিরচর, চরগজারিয়া, বড়খেরী,কমলনগর উপজেলার লুধুয়া, মাতাব্বরহাট, নাছিরগঞ্জ, রায়পুর উপজেলার চরকাচিয়া ও চরখাসিয়া এবং সদর উপজেলার চরমেঘাসহ ১৫টি এলাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সহায়তা করা হবে।

এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌ-রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় মজুচৌধুরীরহাট ঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রী। শনিবার বিকেল থেকে তারা ঘাটে আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে এই নৌ-রুটে চলাচল কারী যাত্রীদের। 

এদিকে, মেঘনায় স্বাভাবিকের চেয়ে দুই তিন ফুট পানিবৃদ্ধি পাচ্ছে। এখন জোয়ার থাকায় পানি আরো বাড়ছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় মাইকিং করা হচ্ছে। ১৮৯টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ওই সব আশ্রয়ণ কেন্দ্রে মানুষজন আসতে শুরু করেছে। পাশাপাশি ঘূর্ণিঝড় মোকাবেলায় ৬৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়। খোলা হয়েছে নিয়ন্ত্রণ রুম।

দ্বীপচর চরমেঘা থেকে রাতে একশ মানুষকে মজুচৌধুরীরহাট আশ্রয়ণ কেন্দ্র নিরাপদে সরিয়ে আনা হয়। এছাড়া দ্বীপ চর চরআবদুল্লাহ, চরগজারিয়া, বয়ারচর, তেলির চর, চর মেঘা, চরকাচিয়া ও জরঘাসিয়াসহ বিভিন্ন চরাঞ্চল থেকে মানুষদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন নানান উদ্যোগ নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় সাড়ে চারশ মেট্রিক টন চাল ও ২০ লাখ বরাদ্ধ দেয়া হয়েছে। মজুদ রাখা হয়েছে শুকনো খাবার।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ২০:২৮
ঘূর্ণিঝড় রিমালে লক্ষ্মীপুরে ১৫ গ্রাম প্লাবিত
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা হয়েছে। গতকাল রোববার সৌদি আরবে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হোসেন (৩৭) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলমের ছেলে।
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
চট্টগ্রামে গ্যাস সংকটকে কেন্দ্র করে সিএনজিচালিত যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বিগত কয়েকদিন চাহিদামত গ্যাস না পাওয়ায় আর্থিক লোকসানে পড়েছেন চালকরা। এদিকে, বাড়তি ভাড়ার অভিযোগ পেলে কঠোর...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর