সিলেটে অবস্থান করছে স্থল নিম্নচাপটি, বন্দরে এখনও সতর্কতা

আপডেট : ২৮ মে ২০২৪, ১২:১৪ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমাল থেকে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপটি এখন সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যাবে। 

আজ মঙ্গলবার দেওয়া আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্বল হতে থাকা এই স্থল নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। 

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার ভোর ৬টা) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ২৫৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ২২৪ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি হয়েছে ২৪৯ মিলিমিটার করে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১২:১১
সিলেটে অবস্থান করছে স্থল নিম্নচাপটি, বন্দরে এখনও সতর্কতা
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায়...
ভয়াল ২৯ এপ্রিল। চট্টগ্রাম-কক্সবাজারের দ্বীপাঞ্চলসহ উপকূলীয় বাসিন্দাদের কাছে দিনটি এক দুঃসহ স্মৃতির। ১৯৯১ সালের এইদিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারান প্রায় দেড় লাখ মানুষ। ঘরবাড়ি...
মিলছে শীতের আমেজ, ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তর-পূর্ব ও পশ্চিমাঞ্চলের খোলা জায়গা ও নদীতীর। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে বেশি বৃষ্টির কারণে আগেভাগেই কুয়াশা পড়ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের...
চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। তার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর