বিদ্যুৎহীন আড়াই কোটি মানুষ, বন্ধ ২৫ হাজার মোবাইল ফোন টাওয়ার

আপডেট : ২৮ মে ২০২৪, ০৯:৩৪ এএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের জেলাগুলোর বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন আড়াই কোটি মানুষ। ক্ষতি এড়াতে অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এদিকে বিদ্যুৎ না থাকায় সারা দেশে প্রায় ২৫ হাজার মোবাইল ফোন টাওয়ার বন্ধ রয়েছে। এতে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে।

রোববার মধ্যরাত থেকে লক্ষ্মীপুর জেলার কোথাও নেই বিদ্যুৎ। বিদ্যুৎ কখন স্বাভাবিক হবে তা বলতে পারছে না বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে মোবাইল নেটওয়ার্কও। লক্ষ্মীপুর-রামগতি সড়কে রাস্তার ওপর গাছ উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাছ সরিয়ে সোমবার দুপুর নাগাদ যোগাযোগ স্বাভাবিক হয়। 

বাগেরহাটে রোববার বিকেল থেকে প্রায় ৫ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। শরীয়তপুরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় প্রায় ৩ লাখ ৬৫ হাজার গ্রাহক বিচ্ছিন্ন রয়েছে। 

স্থানীয়রা বলছেন, রোববার রাত ১১টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর থেকে আর বিদ্যুতের দেখা মেলেনি।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আলতাপ হোসেন বলেন, ঝড় পুরোপুরি থামলেই আমাদের লাইনম্যানরা এলাকায় যাবেন। কোথায় ত্রুটি হয়ে তা শনাক্তের পরই লাইনগুলো চালু করে দেওয়া হবে। এরপর থেকে বিদ্যুৎ স্বাভাবিক হবে। 

ক্ষয়ক্ষতি কেমন হয়েছে জানতে চাইলে আলতাপ হোসেন বলেন, এখনও বলা যাচ্ছে না। পুরো লাইন পরীক্ষা করে পরে বলা যাবে।

এদিকে, রোববার দুপুর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরা। ঝালকাঠিতে কয়েকটি সড়কে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছ সরিয়ে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। পটুয়াখালী ও পিরোজপুরে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন এলাকার জনগণ। 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে প্রায় ২৫ হাজার মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। যার ফলে মোবাইল যোগাযোগ বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসি চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ বলেন, যে টাওয়ারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। অপারেটরদের মাধ্যমে যতদ্রুত সম্ভব টাওয়ারগুলো চালু করা হবে। 

এছাড়া বরিশাল, ভোলা, বরগুনা, মাদারীপুরসহ উপকূলীয় বিভিন্ন এলাকা এখন পর্যন্ত  বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ০৯:২৩
বিদ্যুৎহীন আড়াই কোটি মানুষ, বন্ধ ২৫ হাজার মোবাইল ফোন টাওয়ার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও রাশিয়ার বাইরে রূপপুর রসাটমের প্রথম প্রকল্প যেখানে অপারেটর...
পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এ সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর রোববার বিকেলে পরমাণু চুল্লিতে এই বিক্রিয়া...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান নিয়ে রাশিয়া থেকে বিশেষ কার্গো দেশে পৌঁছাবে আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ২৪ সেপ্টেম্বর...
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর পর এবার বাড়ানো হয়েছে লঞ্চের ভাড়া। সর্বনিম্ন ভাড়া ৩২ থেকে ৩৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ভাড়া বৃদ্ধিকে যৌক্তিক বলছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর