বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল  

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:৪৭ এএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এই বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হলো বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি ফ্লাইট। সোমবার এসব ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া কয়েকটি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 
 
জানা যায়, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম রুটের ১টি, সৈয়দপুরের ১টি ও বরিশালের ২টি ফ্লাইট। অন্যত্র সরিয়ে নেওয়া ফ্লাইটগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে চট্টগ্রামের ফ্লাইট সিলেটে সরিয়ে নেওয়া হয়।

এ ছাড়া কাতারের দোহা থেকে চট্টগ্রাম আসা ফ্লাইটও সিলেটে পাঠানো হয়। এ ছাড়া রাজশাহী–ঢাকা ও জেদ্দা–ঢাকার একটি ফ্লাইটও সিলেটে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীসহ বিভিন্ন জেলায় সোমবার ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। দমকা হাওয়াসহ বৃষ্টি থাকতে পারে আগামীকাল পর্যন্ত। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেছেন, ‘ঝড়ের সময় পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি বাতাসের গতিবেগ ছিল ১১১ কিলোমিটার। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।’

এদিকে ভারী বৃষ্টির কারণে রাজধানীর অনেক নিচু এলাকা ডুবে যায়। মহাসড়ক বাদে অলিগলিতে পানি জমে গেছে। সকালের বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের সাথে ভোগান্তিতে পড়েন অভিভাবকরাও। বৃষ্টির কারণে সকাল থেকেই রাস্তায় গণপরিবহণ কম। সড়কে জলাবদ্ধতার সাথে যানবাহন সংকটে প্রকট হয় ভোগান্তি। 

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ২০:০৭
বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল  
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম এবং রিয়াদগামী বিমানের সকল ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ...
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইট বাতিলের কারণে গত শনিবার থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর