বাগেরহাট ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ৭০ হাজার মানুষ 

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:০৩ এএম

উপকূলীয় বাগেরহাটের দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জন্য খুলে রাখা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে প্রায় ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। রোববার রাত নয়টায় এক বিজ্ঞপ্তিতে বাগেরহাটের ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই তথ্য জানিয়েছেন। উপকূলীয় বাগেরহাটের মানুষের আশ্রয়ের জন্য ৩৫৯টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করে জেলা প্রশাসন।

এদিকে, ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনের উপর গাছপালা উপড়ে পড়ায় বাগেরহাট জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

বাগেরহাটের ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ‘ঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নদী তীরবর্তী এলাকায় বসবাস করা জনসাধারণের জন্য জেলায় ৩৫৯টি ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খোলা হয়। রোববার সকাল থেকে রেডক্রিসেন্ট,সিপিপি, স্কাউটসহ বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের পাঁচ সহস্রাধিক স্বেচ্ছাসেবক ঝুঁকিতে থাকা মানুষদের আশ্রয় কেন্দ্রে আনতে মাইকিং করে। দুপুরের পর থেকে নারী, পুরুষ ও শিশুরা আশ্রয় কেন্দ্রে আশা শুরু করে। রাত পর্যন্ত এসব আশ্রয় কেন্দ্রে ৭০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া চার হাজারের বেশি গৃহপালিত গরু ছাগলও আশ্রয় কেন্দ্রে নিরাপদে রাখা হয়েছে।’

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সুশান্ত রায় রাতে বলেন, ‘বাগেরহাট জেলায় চার লাখ ৮৫ হাজারের বেশি গ্রাহক রয়েছে। ঝড়ের প্রভাবে দমকা ঝড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের মূল সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এতে কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগ শেষ হলে লাইনে কাজ করে বিদ্যুৎ সংযোগ পূনরায় চালু করা হবে।’

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ২২:৩৩
বাগেরহাট ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে ৭০ হাজার মানুষ 
বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।...
বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় নাশকতা মামলার আসামি চাঁনমিঞা ফকির নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা কারাগারে সকালের নাস্তা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে...
সুন্দরবনে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যু বাহিনী। দুই দিনে পূর্ব সুন্দরবনের পৃথক এলাকায় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ২১ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। নাম প্রকাশ না করার শর্তে...
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অস্ত্রের আঘাতে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এছাড়া নিহতের...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর