পানি বাড়তে শুরু করেছে পিরোজপুরের উপকূল এলাকায় 

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:০৫ এএম

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে পিরোজপুরের উপকূল এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। আজ রোববার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও দুপুরে বৃষ্টি ও বাতাসের তীব্রতা বৃদ্ধি পায়। ফলে জোয়ারের পানিতে নিন্মাঞ্চলে ২ থেকে ৩ ফুট পানি বৃদ্ধি পায়। উপকূল এলাকার মানুষ আতংকিত থাকলেও সাইক্লোন শেল্টারে তেমন আসতে দেখা যায়নি তাদের। কালিগঙ্গাসহ বিভিন্ন নদীর পানি জোয়ারে দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে।

উপকূল এলাকা মঠবাড়িয়া উপজেলার মাঝেরচর, খেতাচিড়া বড়মাছুয়া, সাপলেজা এবং ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চর এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও ভান্ডারিয়া ও কাউখালী উপজেলার নদী তীরবর্তী এলাকায় একই অবস্থা বিরাজ করছে। এসব এলাকায় দুই থেকে তিন ফুট পানিতে প্লাবিত হয়েছে।

এসব এলাকার অনেকেই সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়ার প্রস্ততি থাকলেও সাধারণ মানুষ খুব বেশি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়নি। তবে জেলা প্রশাসন উপকূল এলাকার মানুষদের সরিয়ে নিতে চেষ্টা করছে। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার ৭টি উপজেলায় ২৯৫ টি সাইক্লোন শেল্টার এবং ২৬৬ টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তত রাখা হয়েছে। এসব সাইক্লোন শেল্টারে প্রায় ২ লাখের বেশি লোক আশ্রয় নিতে পারবে। ৭ উপজেলায় ৬৫ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সিপিবির ২৪০০ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির ২৫০ জন স্বেচ্ছাসেবক প্রস্তত রাখা হয়েছে। এসব স্বেচ্ছাসেবকরা উপকূল এলাকায় মাইকিং করাসহ তাদের কার্যক্রম অনেকটাই শুরু করেছে।  

তবে নদী পাড়ের মানুষের মাঝে ভয় কাজ করছে টেকসই বেড়ি বাঁধ না থাকায়। জেলায় ৩৩৯ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় ১৪৪ কিলোমিটার বেড়ি বাঁধ অরক্ষিত রয়েছে। তাই আতঙ্কের মধ্যে আছে মঠবাড়িয়া ভান্ডারিয়া ইন্দুরকানী উপকূল এলাকার মানুষজন। স্থানীয়রা জানিয়েছে উপকূলীয় এলাকায় আশ্রয়ণকেন্দ্র কম। এছাড়া অনেক আশ্রয়কেন্দ্র ঝুকিপূর্ণ অবস্থায় আছে। সেখানে নেই বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা। 

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ১৮:২২
পানি বাড়তে শুরু করেছে পিরোজপুরের উপকূল এলাকায় 
নরসিংদীর মেঘনা নদী থেকে পুলিশের হারিয়ে যাওয়া ১৬ রাউন্ড ৭.৬২ মিমি গুলি উদ্ধার করেছে বিশেষ বাহিনী এসআরবি-১১ (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)-এর একটি চৌকস আভিযানিক দল। শনিবার বেলা ১১টা ২০ মিনিট থেকে...
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বাড়লেও বইছে বিপৎসীমার নিচ দিয়ে। বন্যার কোনো শঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর