একদিন বন্ধ থাকার পর চালু হলো কক্সবাজার বিমানবন্দর

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:২৯ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একদিন বন্ধ থাকার পর সোমবার থেকে ফের চালু হয়েছে কক্সবাজার বিমানবন্দর। সোমবার দুপুর আড়াইটায় ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। তবে, এরপর আর কোনো উড়োজাহাজ ঢাকা থেকে ছেড়ে আসেনি। 

এদিকে, কক্সবাজার বিমানবন্দরের এক কর্মকতা জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছিল। 

ওই কর্মকর্তা জানান, বৈরি আবহাওয়ার মাঝে  ইউএস-বাংলার  একটি উড়োজাহাজ অবতরণ করলেও সকালের দিকে নভোএয়ারে একটি উড়োজাহাজ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে না পেরে আবার ঢাকায় ফিরে গেছে। 

কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন চব্বিশটি ফ্লাইট উঠানামা করে। এ ছাড়া কয়েকটি কার্গো ফ্লাইট পরিচালিত হয় কক্সবাজার বিমানবন্দর থেকে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১৮:২৯
একদিন বন্ধ থাকার পর চালু হলো কক্সবাজার বিমানবন্দর
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
নোয়াখালীতে সদর উপজেলায় মো. কবির (৪০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহতের ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের মা কমলা বেগম। মামলার পর...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর