বিদ্যুতায়িত হয়ে রাজধানীতে প্রাণ গেল ৩ জনের

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:৫৯ এএম

রাজধানীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে হওয়া বৃষ্টিতে পৃথক দুই ঘটনায় বিদ্যুতায়িত হয়ে দুই নারীসহ ৩ জন মারা গেছে। সোমবার রাতে খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতেরা হলো– মরিয়ম বেগম (৪৫), মো. রাকিব (২৫) ও  লিজা আক্তার (১৫)।

বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হলে তাদের তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

লিজা আক্তারের বোন মরিয়ম বলেন, ‘আমরা যাত্রাবাড়ীর দরবার শরীফ এলাকায় ভাড়া থাকি। আমার বোন বাসার পাশে টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। রাত পৌনে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার থানা এলাকায়।’

মরিয়ম বেগমের ছেলে ইয়ামিন বলেন, ‘খিলগাঁও সিপাহিবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে ধরলে মা অচেতন হয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত মাকে সোমবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান মা বেঁচে নেই।’

অন্যদিকে খিলগাঁও তালতলার একটি গ্যারেজে ব্যাটারিচালিত অটোভ্যানে চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে অচেতন হন ভ্যানচালক মো. রাকিব। খালাতো ভাই নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত তাঁকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।’

বাচ্চু মিয়া বলেন, মরদেহগুলো হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনা তিনটির বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ০৭:৩৯
বিদ্যুতায়িত হয়ে রাজধানীতে প্রাণ গেল ৩ জনের
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর