দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় রাজধানীতে ভোগান্তি

আপডেট : ২৭ মে ২০২৪, ০৮:৪৭ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে দিনভর। সন্ধ্যায়ও বৃষ্টি দেখা যায়। এতে মিরপুর, যাত্রাবাড়ী, গ্রিনরোডসহ বেশকিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় রাজধানীবাসীকে। সবচেয়ে বেশি বিপাকে পড়ে চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে মেট্রোরেলের সিগনালে ত্রুটি দেখা দেয়। চলাচল বন্ধ থাকে কয়েক ঘণ্টা। 

সোমবার টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিনরোডে প্রধান সড়কে পানি জমে যায়। রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যায় যানবাহন। বৃষ্টিতে ভিজেই অনেককে যেতে হয় কর্মস্থলে। চরম দুর্ভোগে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। স্কুল খোলা ও পরীক্ষা থাকার কারণে বৃষ্টি উপেক্ষা করেই যেতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানে। 

রাজধানীবাসীর দুঃসময়ের সুযোগ নিতে দেখা যায় রিকশা ও অটোরিকশার চালকদের। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বেশি ভাড়া আদায় করে তারা। বেশ কয়েকজন এমন অভিযোগ করেছেন।  

ঘূর্ণিঝড়ের প্রভাবে মেট্রোরেলের সিগনালে ত্রুটি দেখা দেয়। কয়েক ঘণ্টা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের।

আবহাওয়া অফিস বলছে, ১২ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ১৪৩ মিলিমিটার। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেছেন, ‘ঝড়ের সময় পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি বাতাসের গতিবেগ ছিল ১১১ কিলোমিটার। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা আগামীকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।’ 

ঝড়ের কারণে রাজধানীতে অনেক সড়কে ভেঙে পড়েছে গাছ। ফলে ব্যাহত হয় যান চলাচল।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ২০:২২
দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় রাজধানীতে ভোগান্তি
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর