ঘূর্ণিঝড় রেমালের প্রভাব

লক্ষ্মীপুরে ঘরচাপায় শিশু নিহত, প্লাবিত হয়েছে ৩০ গ্রাম

আপডেট : ২৭ মে ২০২৪, ১১:৪০ পিএম

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লক্ষ্মীপুরে রামগঞ্জের চাঙ্গির গাঁ এলাকায় ঘরচাপা পড়ে ফারিহা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় শিশুর নানি হোসনে আরা বেগম গুরুতর আহত হয়েছেন। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

আহত হোসনে আরা বেগমকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়েছে। নিহত শিশু ফারিহা আক্তার উপজেলার চাঙ্গির গাঁ এলাকার সবুজ মিয়ার মেয়ে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ি ও এক হাজার গাছপালা উপড়ে পড়েছে। প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। ক্ষতিগ্রস্তদের মধ্যে রামগতি ও কমলনগর ও রায়পুরের চরাঞ্চলের বেশিরভাগ মানুষ রয়েছে। এছাড়া রোববার রাত থেকে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন। ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জেলার বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এতে করে কয়েক হাজার সংযোগ লাইনের তার বিচ্ছিন্ন ও মিটার ভেঙে যায়।

অপরদিকে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৩০টি গ্রাম। তলিয়ে যাওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে রামগতির চরআবদুল্লাহ, বয়ারচর, তেলিরচর চরগজারিয়া, বড়খেরী, চররমিজ, আলেকজান্ডার, কমলনগর উপজেলার লুধুয়া, নাছিরগঞ্জ, মাতাব্বরহাট, সদর উপজেলার চরমেঘা, চররমনী মোহন, মজুচৌধুরীরঘাট, রায়পুর উপজেলার চরকাচিয়া ও চরঘাসিয়া ইত্যাদি। এসময় দুই শতাধিক পুকুর বা ঘেরের মাছ ভেসে যায়। ব্যাপক ক্ষতি হয় গ্রীষ্মকালীন শাকসবজির।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান খাঁন বলেন, ‘কবে বিদ্যুৎ লাইন সচল হবে, তা নিশ্চিত নয়। অনেক খুটি ও তার ছিড়ে যাওয়ায় মেরামত করতে সময় লাগছে। পাশাপাশি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে কাজ ঠিকমতো করা যাচ্ছে না। চেষ্টা করছি। মাঠকর্মীরা কাজ করছে।’

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘ঘূর্ণঝড় রেমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ২৩:৪০
লক্ষ্মীপুরে ঘরচাপায় শিশু নিহত, প্লাবিত হয়েছে ৩০ গ্রাম
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর