সুগন্ধা-বিশখালীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:০২ এএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে ৭ থেকে ৮ ফুট  বেড়েছে। যা বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এমনকি জেলা শহরের অলিগলির বাসা-বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ  করেছে। বেশ কয়েকটি প্রধান সড়কও পানির নিচে তলিয়ে রয়েছে।

ঝালকাঠি জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এ.কে.এম নিলয় পাশা জানিয়েছেন, সুগন্ধা ও বিশখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে ৭ থেকে ৮ ফুট  বেড়েছে। যা বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলার চার উপজেলার দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ ছাড়া তলিয়ে গেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসা।

আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত ও প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। জেলার চারটি উপজেলার নদী পাড়ের প্রায় দুই হাজার মানুষ তাদের গবাদিপশু নিয়ে গত রাত থেকে আশ্রয়কেন্দ্রে উঠেছে। জেলার প্রত্যন্ত এলাকার মাছের ঘের, পুকুর ও জলাশয়, ফসলের খেত এবং পানের বরজ তলিয়ে গেছে। প্রবল বাতাসের কারণে আঞ্চলিক মহাসড়কের পাশে থাকা গাছ উপড়ে গিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। খুঁটি পড়ে গিয়ে গত রাত থেকে জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। বিভিন্ন এলাকায় ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় তারা রান্না করতে পারছেন না।

জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১২:৩৮
সুগন্ধা-বিশখালীর পানি বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার ওপর
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর