আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ মে ২০২৪, ১২:১৪ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আজ বৃহস্পতিবার পটুয়াখালীর কলাপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এমএম ইমরুল কায়েস গতকাল বুধবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

ইমরুল কায়েস বলেন, ‘প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ১১টায় হেলিকপ্টারে করে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশে রওনা হবেন।’ 

সফরসূচি অনুযায়ী আজ বেলা ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী রিমালে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছাবেন। সাড়ে ১২টায় তিনি দুর্গতদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। বেলা আড়াইটায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলাপাড়া পৌর শহরকে সাজানো হয়েছে নতুন সাজে। সম্পূর্ণ প্রস্তুত জনসভার মাঠ। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় মাঠে মোতায়েন থাকেব ৩ হাজার পুলিশ সদস্য, র‍্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। 

গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

জেলায় ক্ষতিগ্রস্ত ৩ লাখ ২৭ হাজার মানুষ। পুরোপুরি বিধ্বস্ত ২৩৫ ঘরবাড়ি, আর আংশিক বিধ্বস্ত ১ হাজার ৮৬৫ বাড়িঘর। কৃষিতে ক্ষয়ক্ষতি ২৬ কোটি ২১ লাখ টাকার আর মৎস্যখাতে ২৮ কোটি ৬৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
৩০ মে ২০২৪, ০৭:২৬
আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর