পূর্ণশক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল, রাজধানীতে বৃষ্টি

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৪৩ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমাল পূর্ণশক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। এই আবহাওয়াবিদ বলেন, আজ সোমবার বেলা ১০টার পর থেকে দুর্বল হতে শুরু করবে এই প্রবল ঘূর্ণিঝড়টি। এদিকে রিমালের প্রভাবে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

রোববার দিবাগত মধ্যরাতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি রোববার দিবাগত রাত দেড়টা নাগাদ সর্বোচ্চ ১১১ কিলোমিটার গতিবেগ নিয়ে পটুয়াখালীতে আঘাত হানে। এসময় মোংলায় বাতাসের গতিবেগ ছিল ৮০ কিলোমিটার, কয়রা ৮৩ কিলোমিটার, খেপুপাড়া ৯১ কিলোমিটার। 

আবুল কালাম মল্লিক বলেন, রিমালের প্রভাবে সকাল থেকে সারা দেশে ধমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার এর প্রভাব থাকতে পারে। আর সোমবার সকাল ১০টার পর থেকে ঘূর্ণিঝড়টি দুর্বল হতে শুরু করতে করতে পারে। 

আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে (১৭) বলা হয়েছে, এই সময়ে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি এসব বন্দরের আশপাশের উপকূলীয় জেলা ও দ্বীপ-চর সমূহ এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। 

কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে দেখাতে বলা হয়েছে ৯ নম্বর মহাবিপদ সংকেত। পাশাপাশি এসব বন্দরের আশপাশের উপকূলীয় জেলা ও দ্বীপ-চর সমূহ এই মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। 

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা মাছ ধরার নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আজ সোমবার ভোর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন অফিসগামী মানুষজন। পাশাপাশি বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যাও কম দেখা গেছে।

আরও পড়ুন:

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ০৭:৪৩
পূর্ণশক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল, রাজধানীতে বৃষ্টি
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর