দুর্গত এলাকায় সোমবার সব স্কুল বন্ধ: ত্রাণ প্রতিমন্ত্রী 

আপডেট : ২৮ মে ২০২৪, ০৯:০৫ এএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে সোমবার উপকূলীয় এলাকা সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে বলে জানিয়েছেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীকাল দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কর্মকর্তা–কর্মচারিরা সার্বক্ষনিক উপস্থিত থাকবে। যাতে করে আশ্রয়ের জন্য কেউ আসলে সহযোগিতা পায়।’

ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, ‘আমাদের আশ্রয় কেন্দ্রের সক্ষমতা পরিপূর্ণ আছে। একদিন আগেই প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছে গেছে। যেখানে ঘর–বাড়ি বা রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হচ্ছে দ্রুততার সাথে মূল্যায়ণ করে করে স্ব স্ব মন্ত্রোলয়ের মাধ্যমে রিপোর্ট এনে সমস্যা যাতে সমাধান হয় এ জন্য কাজ চলছে।’ 

এখন পর্যন্ত কতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ২ জনের নাম শুনেছি। এরমধ্যে একজন আমার নির্বাচনি এলাকা খেপুপাড়ায়। আমার সকলের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে। অন্যান্য এলাকার সাথেও যোগাযোগ আছে। এখানে একটি এলাকা আছে রাঙাবালি। এ মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন একটি এলাকা। আমি পায়রা পোর্টের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, তারা রেসকিউ যান তৈরি রেখেছেন। যে কোনো প্রয়োজনে সাহায্যের জন্য তারা তৈরি আছেন। আমরা সম্মিলিতিভাবে কাজ করছি, আশা করি সবচেয়ে কম ক্ষতির মধ্য দিয়ে এবার উতরে যেতে পারব।’ 

ঘূর্ণিঝড়টির গতি প্রকৃতির বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এটার মূল কেন্দ্র এখন উপকূলে রয়েছে। দুই ঘণ্টার মধ্যে এটি উপকূল অতিক্রম করবে। পরবর্তী যে অংশটি আছে সেটি আরও ৩ থেকে ৫ ঘণ্টায় অতিক্রম করবে। অগ্রভাব এরই মধ্যে অতিক্রম করেছে। মূল অংশ এক থেকে দুই ঘণ্টার মধ্যে অতিক্রম করবে।’ 

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ২১:৫৫
দুর্গত এলাকায় সোমবার সব স্কুল বন্ধ: ত্রাণ প্রতিমন্ত্রী 
পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে চট্টগ্রাম,...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে আপাতত গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য...
আবহাওয়া অফিসের পূর্বাভাসে দেখা যাচ্ছে আগামী তিনদিনে ময়মনসিংস, রংপুর ও সিলেট বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারতের প্রদেশসমূহে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর