রিমাল মোকাবিলায় প্রস্তুত বান্দরবানের ২০৭ আশ্রয় কেন্দ্র

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:৫৩ এএম

ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাব বান্দরবানেও শুরু হয়েছে। রোববার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে হালকা বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। রিমাল ঘূর্ণিঝড় মোকাবিলায় বান্দরবানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে জেলার ৭ উপজেলায় ২০৭টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

রোববার বিকাল ৪ টার পর হতে মাঝাড়ি আকারে বৃষ্টি শুরু হয়েছে। পৌরসভা ও ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা মাঠে কাজ করছি। পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণভাবে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।’

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ১৯:২১
রিমাল মোকাবিলায় প্রস্তুত বান্দরবানের ২০৭ আশ্রয় কেন্দ্র
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করা বান্দরবানের থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। গত জুলাই মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। থানচি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত তিন্দু সরকারি...
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের। আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা না থাকায়, বৃষ্টির পানি ধরে রাখতে প্রাচীন পদ্ধতি অবলম্বন করছেন স্থানীয় জুমচাষিরা। বাঁশ আর...
দীর্ঘদিনের ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বান্দরবানের দুর্গম পাহাড়ি সীমান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে একসময় ঘরছাড়া হওয়া বম সম্প্রদায়ের মানুষ...
বান্দরবানের রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগালেক সড়কের পাহাড়ি খাদ থেকে মো. জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর