চট্টগ্রামে পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৪৪ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব এড়াতে চট্টগ্রামের পাহাড়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। রোববার রাতে আকবর শাহ এলাকায় পাহাড়ে বস্তি পরিদর্শন শেষে নির্দেশনা দেওয়া হয়। 

শনিবার সন্ধ্যা থেকে নগরীর টাইগারপাস, মতিঝর্ণা, ষোলশহর, আকবর শাহসহ নানা জায়গায় ঝুঁকিপূর্ণূ অবস্থায় বাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিংসহ প্রচারণা শুরু করে জেলা প্রশাসন। রোববার রাতে আকবরশাহ এলাকার বেশ কয়েকটি বস্তি পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় সেখান থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেন তিনি। পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার আকমল আলীঘাট জেলে পল্লী ও রাসমনি ঘাটের জেলে পাড়াও পরিদর্শন করেন জেলা প্রশাসক।

আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘লোকজনকে বুঝিয়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসা একটি চ্যালেঞ্জ আমাদের জন্য। গতকাল থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনেকেই আশ্রয়কেন্দ্র এসেছিল। তবে গতকাল দিনে রোদ দেখে অনেকেই চলে গেছে। তাদের সকলকেই পাহাড় থেকে নামিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়ার হবে।’

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, প্রবল ঘূর্ণিঝড় রিমাল পূর্ণশক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে। আজ সোমবার বেলা ১০টার পর থেকে দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড়টি। রিমালের প্রভাবে এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।

আরও পড়ুন:

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১০:০৬
চট্টগ্রামে পাহাড়ের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশনা
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
তিন দফা দাবি পূরণ না হওয়ায় সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা শুরু হওয়া অবরোধে বাঘাইহাট-সাজেক সড়কে আগুন...
সাজেকে আবারও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে সংগঠন দুইটি।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর