রিমাল বিদায় নিলেও উপকূলে রয়েছে ক্ষতচিহ্ন

আপডেট : ২৯ মে ২০২৪, ০২:৫৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার দক্ষিণ গৈয়াতলা গ্রামের বাসিন্দা মাজেদা বেগম। পাঁচ ছেলের সবাই থাকেন আলাদা আলাদা। স্বামী মারা গেছেন ২০ বছর আগে। প্রতিবেশীদের অনুগ্রহে চলে সংসার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতঘর হারিয়ে পড়েছেন মহাবিপাকে। ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিতে বিধ্বস্ত পুরো এলাকা। মাজেদা বেগমের মতো মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা বেশিরভাগ পরিবার।

মাজেদা বেগম বলেন, ‘আমি অসহায়ের নাগাল এহন বাচতেয়াছি। খাই দাই মানের ঘরে, এটু নামাজ পড়ি মানের ঘরে যাইয়া। ঘরের মইদ ক্যামনে থাকমু। থাহার তো কোনো কায়দা দেহি না।’

নীলগঞ্জ ইউনিয়নে গৈয়াতলা, হাকিমপুর, মোস্তফাপুরসহ গ্রামের সংখ্যা অন্তত ৪০টি। চারপাশ ঘিরে আছে আন্ধার মানিক নদী। ঘূর্ণিঝড় রিমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধের অন্তত ৩ কিলোমিটার এলাকা।

স্থানীয়রা বলছেন, এ ইউনিয়নে বাসিন্দা অন্তত ৫০ হাজার। রিমালের হানায় কারও উড়ে গেছে ঘরের চালা। কেউ হারিয়েছেন ঘেরের মাছ। নষ্ট হয়েছে ক্ষেতের ফসল ও সবজি।

গ্রামবাসী বলেছেন, গতি কম থাকলেও ঝড়টি বেশি সময় স্থায়ী হওয়ায় ক্ষয়ক্ষতি বেড়েছে। রিমালের তাণ্ডব হাত থেকে রেহাই পায়নি এখনকার কোনো পরিবার।

স্থানীয়রা বলেন, ‘ঝড়ে ঘরের ক্ষতি হইছে। কারেন্ট নাই। সড়ক ভেঙে গেছে। থাকার তো জায়গা নাই।’

কলাপাড়ার ১২ ইউনিয়ন ও দুই পৌরসভায় দুর্গতের সংখ্যা ৭৫ হাজার ১৩০। পুরোপুরি বিধ্বস্ত ১৪০টি বাড়ি আর আংশিক ক্ষতিগ্রস্ত ৬শর ওপরে। আর মারা গেছেন একজন।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ০৭:৩৯
রিমাল বিদায় নিলেও উপকূলে রয়েছে ক্ষতচিহ্ন
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর