বৈরী আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৪৪ পিএম

বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান। তিনি জানান, মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে। 

আজ সোমবার সকাল থেকেই মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে ব্যবহারকারীরা। 

মাহফুজুর রহমান বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে সোমবার সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ আছে। কখন চলাচল শুরু হবে তা নিশ্চিত নয়। মূলত বৈরী আবহাওয়ার কারণে এমন হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।’

উত্তরা উত্তর স্টেশন থেকে প্রতিদিন মতিঝিলের অফিসে যান আসিফ রাতুল। বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মচারী রাতুল বলেন, ‘আজ স্টেশনে এসে দেখছি মেট্রোরেল চলছে না। কীভাবে অফিসে যাব বুঝতে পারছি না। মনে হয় ঝড়ের কারণে বন্ধ রাখছে চলাচল।’ 

এরআগে গত শনিবার (২৫ মে) এমআরটি লাইন-৬ এর সিগন্যালিং সিস্টেম ফেল করায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।

আরও পড়ুন:

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ০৯:০৬
বৈরী আবহাওয়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয়...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর