ঘূর্ণিঝড় রিমাল: বরিশাল বিভাগে কৃষিতে ক্ষতি প্রায় ৫০৮ কোটি টাকা

আপডেট : ৩০ মে ২০২৪, ০৪:০৮ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল বিভাগের ছয় জেলায় কৃষি খাতে ক্ষতি প্রায় ৫০৮ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন পৌনে ২ লাখ কৃষক। পাশাপাশি বিধ্বস্ত হয়েছে অনেক ঘর-বাড়ি, উপড়ে পড়েছে অসংখ্য গাছ-পালা। কৃষিতে ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দেওয়ার পাশাপাশি কৃষকদের আগাম চাষাবাদে উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা।

বরিশাল সদর ও বাবুগঞ্জ উপজেলার চন্ডিপুর, শার্শি, বাটনা, মুকুন্দপটি , লাকুটিয়া আমিনমাজার পর্যন্ত প্রায় ১০০ হেক্টর জমিতে চাষ করেন দুই শতাধিক কৃষক। এবার আউশ ছাড়াও চাষ হয়েছিল ঝিঙ্গা, ঢেঁড়শ, মরিচ, মুগ ডাল ও পান। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এখানকার বেশিরভাগ ফসলই নষ্ট হয়েছে। পুরো জেলাজুড়েই স্পষ্ট হয়ে উঠছে এমন ক্ষত। 

ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার ৫ দিন পরও অনেক ক্ষেতের ফসল এখনো পানির নীচে। আর যেখানে পানি নেমে গেছে, সেখানে ফসল লেপ্টে আছে কাদায়। এসব ক্ষতিগ্রস্ত ক্ষেত থেকে যতটুকু পারা যায়, ফসল তোলার চেষ্টা করছেন ভুক্তভোগীরা।

একজন ভুক্তভোগী কৃষক বলেন, ‘যেগুলো করেছিলাম সবই নষ্ট হয়ে গেছে। আমাদের চাষাবাদও হয়ে গেছে জমি, কিন্তু এখন বীজ যে লাগাবো সে পরিস্থিতিই নাই। লেবারের খরচ দিয়েছি, বীজতলা করেছি.. বিশাল একটা ক্ষতি হয়ে গেছে আমাদের।’

কৃষি বিভাগ বলছে, জেলার ১৮ হাজার হেক্টর জমিতে আউশসহ সবজি, ফল ও পাটের ক্ষতি হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৭১ হেক্টর জমির মরিচ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এছাড়া, ৪২ ভাগ আউশের বীজতলা, ২২ ভাগ আউশ আবাদ, ৩২ ভাগ পান ও ৩০ ভাগ সবজি পুরো নষ্ট হয়েছে। 

বরিশাল জেলা কৃষি কর্মকর্তা মুরাদুল ইসলাম বলেন, ‘আউশ একটা বড় অংশ আর পান একটা বড় অংশ রয়েছে। আউশের প্রায় ৯৪০ হেক্টর জমি আমাদের ক্ষতিগ্রস্থ হবে। পান দেখা যাচ্ছে ৮৯৬ হেক্টর জমির, ক্ষতিগ্রস্থ হতে পারে।’ 

বরিশাল কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, ঘূর্ণিঝড়ের কারণে জেলায় কৃষিতে ক্ষতির পরিমাণ প্রায় ১১০ কোটি টাকা। আর পুরো বিভাগে এ ক্ষতির পরিমাণ প্রায় ৫০৮ কোটি টাকা।

কৃষি সম্প্রসারণ বিভাগের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান বলেন, ‘কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে আমন মৌসুমে তাদের বিশেষ প্রনোদনা দেওয়া হবে। চাষাবাদও আগাম করা হবে যাতে কৃষকরা দ্রুত এই ক্ষতি পুষিয়ে নিতে পারে। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করেছে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধিতে। আগে দুর্যোগে বেড়ে ওঠা পানি দ্রুত নেমে যেতো, এবারে তা না নামায় কৃষিতে বিপর্যয় হয়েছে।’

গতবছরের নভেম্বরেও ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে এ অঞ্চলের কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। 

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
৩০ মে ২০২৪, ১৫:৫৪
ঘূর্ণিঝড় রিমাল: বরিশাল বিভাগে কৃষিতে ক্ষতি প্রায় ৫০৮ কোটি টাকা
দীর্ঘদিন ডিজেল ও বিদ্যুতের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থায় বাড়তি খরচের চাপে ছিলেন কৃষকরা। এবার সৌরবিদ্যুৎচালিত সেচপাম্পে বদলে যাচ্ছে সেই চিত্র। ফরিদপুরের চরাঞ্চলে ফিতা পাইপ ও স্প্রিংকলারের মাধ্যমে...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর