রিমালে ৭০০ কোটি টাকার মৎস্যসম্পদের ক্ষতি

আপডেট : ২৯ মে ২০২৪, ০৯:৩৬ এএম

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বেশি ক্ষতি হয়েছে উপকূলীয় এলাকায়। কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্তের পাশাপাশি পানিবন্দী কয়েক হাজার পরিবার। কৃষি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। মৎস্য খাতেই ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। 

বরিশালের বটতলা থেকে চৌমাথা, বগুড়া রোড, গোরস্থান রোড, শ্রীনাথ চ্যাটার্জী লেনসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট এখনো পানির নিচে। বাগেরহাটে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী কয়েক হাজার পরিবার। বরগুনায় ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর।

সাতক্ষীরায় এবার ক্ষতির পরিমাণ কিছুটা কম হলেও, ভেসে গেছে শতাধিক মাছের ঘের। ব্যাপক ক্ষতি হয়েছে আম বাগানে।

ঝালকাঠি ও পিরোজপুরে ঘরবাড়ির পাশাপাশি বেড়িবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে ১২ হাজার পুকুর ও দুই শতাধিক টি মাছের ঘের।

মৎস অধিদপ্তরের হিসাবে উপকূলীয় এলাকার ১৩ জেলায় প্রায় ৪১ হাজার মাছের ঘের, ২৬ হাজার ৩০০টি পুকুর এবং চার হাজার কাঁকড়ার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলের বহু গ্রাহক এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। অনেক জায়গায় খুঁটি মাটিতে পড়ে গেছে। গাছ ভেঙে বিদ্যুতের লাইনের উপর পড়ে আছে অনেক স্থানে। বিদ্যুত না থাকায় ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে।

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লন্ডভন্ড উপকূল। বরগুনায় প্রায় ৯০০ বিদ্যুতের খুঁটি মাটিতে পড়ে গেছে, ভেঙে গেছে আড়াইশটির মত। ১২শ স্থানে গাছ ভেঙে বিদ্যুতের লাইনের উপর পড়েছে। সাড়ে ৯শ জায়গায় তার ছিঁড়ে গেছে। এতে পুরো জেলা বিদ্যুত বিচ্ছিন্ন।

বাগেরহাটে গাছ ভেঙে তারের উপর পড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে জেলার প্রায় সাড়ে ৪ লাখ গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন। নোয়াখালীতে বিদ্যুত না থাকায় ভোগান্তিতে আছেন প্রায় ৩ লাখ গ্রাহক। কেবল পটুয়াখালী শহরেই ৫০টি বিদ্যুতে খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

লক্ষ্মীপুর, পিরোজপুর ও ঝালকাঠিতে বহু জায়গায় বিদ্যুতের সংযোগের উপর গাছ ভেঙে পড়েছে। খুঁটিও ভেঙেছে অনেক স্থানে। এখন পর্যন্ত এসব জেলা বিদ্যুত বিচ্ছিন্ন। সরবরাহ স্বাভাবিক হতে কত সময় লাগবে তা অনিশ্চিত। 

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আসাদুজ্জামন খাঁন বলেন, ‘কোথায় কোথায় তার ছেড়া আছে তা এ বৃষ্টির মধ্যেই শণাক্ত করার চেষ্টা করছি। আবহাওয়া অনুকূলে আসলেই আমরা কাজ শুরু করতে পারি। আমাদের যে  কর্মীবাহিনী আছে তাতে খুব দ্রুত বিদ্যুতের স্বাভাবিক অবস্থায় ফিরে নিতে পারবো।’ 

বিদ্যুতের অভাবে দেশের অনেক মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে মোবাইল ও ইন্টারনেট সেবা।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশনের মহাপরিচালক কাজী মুস্তাফিজুর রহমান ইনডিপেনডেন্টকে জানান, বিদ্যুত বিভাগের সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কীভাবে আমরা সার্পোট দিতে পারি, র্পোটেবল জেনারেটরের সার্পোট আমরা দিতে পারি, ক্ষতিগ্রস্ত অঞ্চলে সেগুলো পৌঁছে দেওয়া, এই সবগুলো বিষয় নিয়ে আমরা সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি।

বরিশাল ও সাতক্ষীরাসহ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সাথে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট সেবাও।

আরও পড়ুন:

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ২১:৫২
রিমালে ৭০০ কোটি টাকার মৎস্যসম্পদের ক্ষতি
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত ৬৮তম র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ (আরএমএএফ) এর প্রতিষ্ঠাতা রুনা খান। সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টা এবং ফিলিপাইনের স্থানীয়...
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা। এর প্রভাব পড়েছে ভারতের বিহারেও। আকস্মিক এই বন্যার প্রভাব বাংলাদেশে কোনো ঝুঁকি তৈরি করবে কি না- সেই প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর