এখন পর্যন্ত ৩৯ মৃত হরিণ উদ্ধার

আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:৩৬ পিএম

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে এখন পর্যন্ত ৩৯টি মৃত হরিণ উদ্ধার হয়েছে। ঝড়ে আহত ১৭টি হরিণকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া ডুবে গেছে বনের মিঠা পানির পুকুর। ক্ষতিগ্রস্ত হয়েছে বন ফাঁড়ির জেটি, সড়ক ও বনকর্মীদের আবাসিক ঘর। বন বিভাগের দাবি, ঝড়ে অবকাঠামোর ক্ষতি পাঁচ কোটি টাকারও বেশি।

ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয় পূর্ব সুন্দরবনের দুবলার চর। এখানে প্রায় ১০০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস তছনছ করে দেয় চারপাশ। ভেসে আসে বনের হরিণ। ঝড়ের সময় জামতলা, কটকা, করমজল, বুড়িগোয়ালিনী, কলাগাছিয়া, হলদিবুনিয়াসহ ১৫টি স্থান থেকে মারা যাওয়া হরিণ ও আহত হরিণ ভেসে আসে।

খুলনা বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, কটকা অভয়ারণ্যকেন্দ্র থেকে ৩৯টি মৃত হরিণ উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ছাড়া ১৭টি আহত হরিণ উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গেল ২৬ ও ২৭ মে প্রায় ১০০ কিলোমিটার বেগে আসা ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানে সুন্দরবনে। সাথে ১৩৫ মিলিমিটার ভারী বৃষ্টি। এতে পশ্চিম সুন্দরবনের কলাগাছিয়া, হলদিবুনিয়া, পুষ্পকাঠি, নটাবেকি, মান্দারবাড়িয়ায় বনের মিঠা পানির পুকুর প্লাবিত হয়েছে জোয়ারের লোনা পানিতে। বিধ্বস্ত হয়েছে জেটি, বন ফাঁড়ির রাস্তা ও ঘর। ঝড়ের সময় এখানে তীব্র বাতাসে বিপর্যস্ত হয় চারপাশ।

বনকর্মীরা বলছেন, তাদের অভিজ্ঞতায় এটিই সবচেয়ে শক্তিশালী ঝড় ছিল। 

বনবিভাগের দাবি, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত পাঁচ কোটি টাকার অবকাঠামো ধ্বংস হয়েছে। যা দ্রুত সংস্কার প্রয়োজন। 

মিহির কুমার দো আরও বলেন, বনের মধ্যে প্রায় শতাধিক মিঠা পানির পুকুর ছিল। এগুলোই ছিল বন্যপ্রাণিদের ও বনকর্মীদের পানি পানের একমাত্র উৎস। এখন পুকুরগুলো জোয়ারের পানি আসায় লোনা পানিতে ভরে গেছে। ফলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিচ্ছে।

এখন পর্যন্ত শুধু বনের হরিণের মৃতদেহ উদ্ধার করা হলেও বাঘ, বানরসহ অন্য প্রাণিদের হতাহতের তথ্য নেই বন বিভাগের কাছে। সেই সঙ্গে বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি নিরূপণে অনুসন্ধান চলছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ১১:০১
এখন পর্যন্ত ৩৯ মৃত হরিণ উদ্ধার
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে বিনা টিকিটের যাত্রী আটক করাকে কেন্দ্র করে হামলায় স্টেশন মাস্টার ও এক টিকিট কলেকটর আহত হয়েছেন। এ ঘটনায় স্টেশনের কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বৃহস্পতিবার দুপুরে এ...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ১ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর