ফেনীর অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন, সোনাগাজীর চরখন্দকারে বাঁধ ভেঙে পানি

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:০০ এএম

ফেনীতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। সোমবার বিকেলে সোনাগাজীর চরখন্দকারে জেলেপাড়া এলাকায় বেঁড়িবাধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এই এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। সড়কগুলোয় রয়েছে পানি।

এদিকে দমকা হাওয়ার কারণে সকাল থেকে জেলার সবকটি উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শহর এলাকার ৩০ শতাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। শহরের কিছুক্ষণ পরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। 

ফেনী জেলা শহরে ভোর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও তারপর থেকে বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দমকা ও ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছপালা উপড়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, ‘রাত থেকেই ঝড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৮টা থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ সংযোগ দিলেও টিকছে না।’

‘বৈদ্যুতিক লাইনে গাছের ঢাল পড়লেই বিদ্যুৎ চলে যায়। আমাদের কর্মীরা মাঠে আছে। কিন্তু তাদের কিছু করার নেই। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের প্রায় চার লাখ গ্রাহক রয়েছে।’ যোগ করেন এই কর্মকর্তা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী হোসাইন মাহমুদ শামীম ফরহাদ বলেন, ‘ঝড়ো হাওয়ার কারণে লাইন চালু করলেও টিকছে না। এছাড়া সার্কিট হাউস রোডসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে সংযোগ বন্ধ রাখা হয়েছে। সোমবার ভোর ৫টা থেকে ৩০ হাজারের অধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টি বন্ধ হলে মাঠে সার্ভে লাইন মেরামতের কাজ শুরু হবে।’

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ২০:৫৯
ফেনীর অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন, সোনাগাজীর চরখন্দকারে বাঁধ ভেঙে পানি
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর