ঘূর্ণিঝড় রিমাল

মোবাইল ইন্টারনেট ব্যাহত ৩২ জেলায়

আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:০৫ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় ১২ জেলা এখনও বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া, মোবাইল সেবা ব্যাহত হচ্ছে ৩২ জেলায়। মোবাইল অপারেটর গ্রামীণ ফোন জানিয়েছে, ৩২ জেলার ৭ হাজার ১৬৭টি টাওয়ারের সেবা দেয়া বিঘ্ন ঘটছে। আর রবির সেবা ব্যাহত হচ্ছে ৮ জেলায়। সব মিলে ১২ হাজার টাওয়ারে মোবাইল সেবা বন্ধ রয়েছে।

এদিকে, লক্ষ্মীপুরে গতরাত ১২টা থেকে বিদ্যুতবিচ্ছিন্ন রয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কে রাস্তায় গাছ পড়ে সড়ক যোগাযোগও বন্ধ আছে।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশের ৪৫টি জেলার প্রায় সাড়ে ৮ হাজার মোবাইল টাওয়ার অচল হয়ে গেছে। যার ফলে মোবাইল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন- বিটিআরসি।

সংস্থাটি জানিয়েছে, ৪৫ জেলার মধ্যে ৮টি জেলায় ৭০ থেকে ৮০ শতাংশ টাওয়ারের কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, সাতক্ষীরা ও বাগেরহাট। এসব এলাকায় দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে সংকট সমাধান হবে। 

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘মোবাইল যোগাযোগ স্বাভাবিক পর্যায়ে আনতে টেলিকম অপারেটদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সমস্যা সমাধানে সেন্ট্রাল মনিটরিং ও ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে।’ এদিকে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রতিস্থাপনের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎকে চিঠি দেয়া হয়েছে।

এদিকে, সাতক্ষীরা গতকাল দুপুর থেকে নেই বিদ্যুৎ, ইন্টারনেট সেবাও ব্যাহত হচ্ছে। সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ আছে। বাগেরহাটে প্রায় ৫ লাখ গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন। এছাড়া পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরিশাল, শরীয়তপুর, মাদারীপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১৭:১৫
মোবাইল ইন্টারনেট ব্যাহত ৩২ জেলায়
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা (এপিসিএস) স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়াও রাশিয়ার বাইরে রূপপুর রসাটমের প্রথম প্রকল্প যেখানে অপারেটর...
পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এ সফলভাবে পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর রোববার বিকেলে পরমাণু চুল্লিতে এই বিক্রিয়া...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান নিয়ে রাশিয়া থেকে বিশেষ কার্গো দেশে পৌঁছাবে আজ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ২৪ সেপ্টেম্বর...
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় চাহিদা মতো মিলবে বিদ্যুৎ এবং গ্যাস। আজ সোমবার সকালে প্রথম সারির ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর