রিমালের তাণ্ডবে ৪ জনের মৃত্যু, কলকাতায় মেট্রো বন্ধ ১০ ঘণ্টা

আপডেট : ২৭ মে ২০২৪, ১০:৪৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। টানা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে কলকাতার বিভিন্ন এলাকা। জলাবদ্ধতার কারণে সোমবার মেট্রো চলাচল বন্ধ থাকে ১০ ঘণ্টা।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। ঝড়ে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে পড়েছে শহরের বেশকিছু রাস্তা। 

পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস জানিয়েছে, রিমালের প্রভাবে মঙ্গলবারও রাজ্যটির বেশকিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী নিম্নচাপের প্রভাব থাকবে। অনেক জেলায় জারি রয়েছে সতর্কতা।

এদিকে, ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডব চালিয়েছে বাংলাদেশের ১৯ জেলায়। সরকারের দেওয়া তথ্যমতে সোমবার বিকেল পর্যন্ত এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ ৫৮ হাজার ৯৬ জন মানুষ। ঘূর্ণিঝড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে সাড়ে ৩৬ হাজার ঘরবাড়ি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায় দেখা দেয় দমকা হাওয়া ও বৃষ্টি। প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙে, কোথাও পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। 

বাগেরহাটে দশ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত ৩৫ হাজারের বেশি। 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায় দেখা গেছে দমকা হাওয়া ও বৃষ্টি এবং প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙে, কোথাও পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এদিকে, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ৮ জেলায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালীতে ৩, সাতক্ষীরায় ১, ভোলায় ৩, চট্টগ্রাম ১, কুমিল্লা ১, বরিশালে ২ এবং খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে। 

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ২২:৪৬
রিমালের তাণ্ডবে ৪ জনের মৃত্যু, কলকাতায় মেট্রো বন্ধ ১০ ঘণ্টা
আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর