ঘূর্ণিঝড় রিমালে ৭ জেলায় ১২ জনের মৃত্যু

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:২২ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায় দেখা গেছে দমকা হাওয়া ও বৃষ্টি। প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙে, কোথাও পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। এদিকে, ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত সাত জেলায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে পটুয়াখালীতে ৩, সাতক্ষীরায় ১, ভোলায় ৩, চট্টগ্রাম ১, কুমিল্লা ১, বরিশালে ২ এবং খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে।    

ঘূর্ণিঝড় আঘাত হানার পর জলোচ্ছ্বাসের কবলে পড়ে পটুয়াখালীর কুয়াকাটা। সোমবার সকালেও দেখা গেছে প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া। ঝড়-জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় কলাপাড়া ও রাঙ্গাবালীর বেড়িবাঁধ। বিধ্বস্ত হয় ঘরবাড়ি-দোকানপাট, উপড়ে গেছে গাছপালা। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। রোববার দুপুরে পটুয়াখালী কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের হাত থেকে ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে মো. শরীফ (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়। দুমকির নলদোয়ানি গ্রামে ঘরের ওপর গাছ পড়ে বৃদ্ধ জয়নাল হাওলাদারের মৃত্যু হয়। এছাড়া, বাউফলে পরিত্যক্ত ঘরে গাছ পড়ে করিম নামের আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বাগেরহাটে দশ হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আংশিক বিধ্বস্ত ৩৫ হাজারের বেশি। এছাড়া, সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলায় বাঁধ ভেঙে চারশর বেশি পরিবার পানিবন্দী। ভেসে গেছে ২০ হাজারের বেশি মাছের ঘের।

সাতক্ষীরায় ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় অনেক এলাকা। ঝালকাঠিতে প্লাবিত হয়েছে ৪ উপজেলার ২ শতাধিক গ্রাম। এছাড়া, গাছ উপড়ে রাস্তায় পড়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা। বিদ্যুৎ নেই ভোলাতেও। এদিকে, রোববার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত আলী মোড়ল (৭০) নামের এক বৃদ্ধ মারা যান।  

খুলনার দাকোপে বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। সকাল হওয়ার পর নিজ উদ্যোগ মেরামত শুরু করেন স্থানীয়রা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে খুলনায় গাছের নিচে পড়ে খুলনার বটিয়াঘাটা গাওঘরা গ্রামের লাল চাঁদ (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে।

নোয়াখালীতে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নিঝুপ দ্বীপ, চরঘাসিয়া, ঢালচরসহ ৩ উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি কয়েক হাজার পরিবার। এসময় কুমিল্লায় মো. সাইফুল ইসলাম সাগর নামের পঞ্চম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। 

এদিকে, লক্ষ্মীপুর-ভোলা ও বরিশাল নৌরুটে সব ধরনের নৌযান চলাচল ব্ন্ধ থাকায় মজুচৌধুরীহাট ঘাটে আটকে পড়েন কয়েকশ যাত্রী। এসময় ভোলায় ঘরচাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভোলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এদিকে, বরিশালেও দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
 
এদিকে, বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। 

বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার বিকেল ৪টা পর্যন্ত পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও বরিশালে  মোট ১২ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১৬:৪৫
ঘূর্ণিঝড় রিমালে ৭ জেলায় ১২ জনের মৃত্যু
সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার...
সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু। মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা...
গাড়িতে ব্যবহৃত সিএনজি সিলিন্ডার নিয়ে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। কখনো ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময়, কখনো সড়ক দুর্ঘটনার পর, আবার কখনো সিলিন্ডার পরিবহনের সময় ঘটছে বিস্ফোরণ। ২০২৪ ও ২০২৫ সালে ঘটেছে এমন...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। শুক্রবার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর