ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় ভোট স্থগিত

আপডেট : ২৮ মে ২০২৪, ০৯:০৪ এএম

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তৃতীয় ধাপের ১৯টি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান।

উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা। খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া। বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া। পটুয়াখালীর সদর, মির্জাগঞ্জ ও দুমকি। পিরোজপুরের মঠবাড়িয়া। ভোলার তজুমদ্দিন ও লালমোহন। ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া। বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা।

আগামী ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মোট ১০৯টি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। তবে ১৯টি স্থগিত করায় ৯০ উপজেলায় ভোট হবে।

এদিকে, সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তি হারিয়ে প্রবল ঘূর্ণিঝড় রিমাল স্থল গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়িয়ে তা স্থল নিম্নচাপে পরিণত হবে। পাশাপাশি বন্দরগুলোকে মহাবিপদ সংকেত নামিয়ে স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি রোববার রাত ৮টার দিকে উপকূলে আঘাত করে। এই ঝড়ের প্রভাবে গতকাল থেকে আজ সোমবার পর্যন্ত পটুয়াখালী, সাতক্ষীরা, ভোলা, চট্টগ্রামে মোট ৪ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১৪:২৭
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ১৯ উপজেলায় ভোট স্থগিত
পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে চট্টগ্রাম,...
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশে ভারী বৃষ্টিপাত এবং নদ-নদীর পানি বেড়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও...
সারাদেশে ভারী বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসন ও দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন তাঁর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর