চকলেট ভালোবাসেন? বাজেটে আছে আপনার জন্য সুখবর 

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:১৪ পিএম

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চকলেট ও অন্যান্য খাদ্য উপাদান যেগুলোতে চকলেট আছে এবং বিভিন্ন ফুড সাপ্লিমেন্টে ২৫ শতাংশ কর কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফলে নতুন অর্থবছরে সব ধরনের চকলেট ও অন্যান্য খাদ্য উপাদান যেগুলোতে চকলেট আছে এবং বিভিন্ন ফুড সাপ্লিমেন্টের দাম কমছে। 

অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ‘চকলেট ও অন্যান্য খাদ্য উপাদান যেগুলোতে চকলেট আছে এবং বিভিন্ন ফুড সাপ্লিমেন্টে আমদানি পর্যায়ে শুল্ককরের তারতম্য আছে। এমতাবস্থায় উভয় পণ্যের আমদানিতে সমানভাবে করভার আরোপের উদ্দেশ্যে চকলেটের বিপরীতে আরোপিত ৪৫ শতাংশ সম্পূরক শুল্ক হ্রাস করে ২০ শতাংশ করার প্রস্তাব করছি।’ 

এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে পৌঁছানোর আগে নিজ বাসভবনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘অর্থনীতি ঠিক করতেই বাজেট ছোট করা হয়েছে। শুধু শুধু বড় বাজেট দিয়ে লাভ নেই। বাজেটের মাধ্যমে সবকিছু ঠিক করার প্রচেষ্টা রয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে। সাধারণ মানুষের জন্যও চেষ্টা করছি।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
০৬ জুন ২০২৪, ১৭:১০
চকলেট ভালোবাসেন? বাজেটে আছে আপনার জন্য সুখবর 
দীর্ঘ অপেক্ষার পর আগামী সপ্তাহে বাজারে ছাড়া হবে নতুন ডিজাইনের ২০ ও ৫০ টাকার নতুন নোট। তবে ১০০ টাকার নোট পুরোনো ডিজাইনেই আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
দেশে ৩৫ শতাংশের বেশি মানুষ এখন আর্থিক সেবার বাইরে। ব্যাংকিং ও আর্থিক সেবায় পুরুষের তুলনায় নারীদের ব্যবধান ৮ দশমিক ৬ শতাংশ পয়েন্ট। বাংলাদেশ ন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে-২০২৫ এ এসব তথ্য...
যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের ডিএফসি অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে মার্কিন...
শেখ হাসিনাসহ বিদেশে অর্থ পাচারকারীরা কেউই শান্তিতে থাকতে পারবে না বলে  মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা বিএফআইইউ-এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেন, পাচার অর্থ যেকোনো...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর