কর কমিয়ে আবাসনে ৭ আর জুয়েলারিতে ৩ শতাংশ করার দাবি 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৮:০৯ পিএম

জমি ও ফ্ল্যাট নিবন্ধন কর ২২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার দাবি জানিয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। আর জুয়েলারি বিক্রিতে ভ্যাট ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। রোববার বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনগুলো। 

গত বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে জমি ও ফ্ল্যাটে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। 

বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আবাসন খাতের ব্যবসায়ীরা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবসম্মত ও সময়োপযোগী। এসময়, ফ্ল্যাট নিবন্ধন ব্যয় কমানোর দাবি জানান রিহ্যাব সভাপতি। বর্তমানে নিবন্ধন ফি ২২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশে নামিয়ে আনার দাবি তার।

রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ বিদ্যমান। এরজন্য এই বড় অংকের নিবন্ধন ব্যয় কিন্তু দায়ী। এবারের বাজেটর পর রেজিস্ট্রেশন খরচ সব মিলিয়ে ৭ শতাংশ করার প্রস্তাব করছি।’ 

এদিকে, বাজেটোত্তর সংবাদ সম্মেলনে জুয়েলারি বিক্রিতে কর হার ৩ শতাংশে নামিয়ে আনাসহ ১৫ দফা দাবি জানায় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস। দাবি মানা না হলে, ব্যবসা বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেয় সংগঠনটি।

বাজুসের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘আমরা বলেছি যে, ৩ শতাংশ যদি হয় তাহলে এবং ভ্যাটের আওতায় যদি বেশি আসে, ইএফবি মেশিনও যদি বসে যায় আমাদের সেই প্রস্তাবগুলো আছে। তাহলে সারাদেশে ভ্যাটের পরিধি বাড়বে, ভ্যাট দেওয়ার উৎসাহ কাস্টমারদের আসবে এবং যারা বিক্রেতা তারাও ক্রেতাদের বোঝাতে পারবে দেশের জন্য মানুষের জন্য কল্যানের জন্য কাজ করছি।’ 

সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের কাছ থেকে ভ্যাট আদায়ের নামে এনবিআর হয়রানি করছে বলেও অভিযোগ করেন বাজুস নেতারা।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৯ জুন ২০২৪, ২০:০২
কর কমিয়ে আবাসনে ৭ আর জুয়েলারিতে ৩ শতাংশ করার দাবি 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
অনিয়মের অভিযোগে ৫৯ লাখ টিসিবির কার্ড বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর