বাজেট উচ্চাভিলাষী: সিপিডি 

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৪:৫৭ পিএম

২০২৪–২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলমান অর্থনৈতিক সংকট কাটাতে ব্যর্থ হবে বলে মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। শুক্রবার বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, জিডিপি প্রবৃদ্ধি এবং বিনিয়োগসহ অর্থনৈতিক সূচকগুলোর যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে তা উচ্চাভিলাষী।

ফাহমিদা খাতুন বলেন, ‘যে প্রাক্কলন করা হয়েছে ২০২৫ সালের জন্য বাস্তবতার সাথে সেগুলোর কোনো মিল নেই। চলমান ২০২৪ এই যেটা কিনা লক্ষ্যমাত্রার শুরুতে ছিল সাড়ে ৭ শতাংশ, সেটা কিন্তু আমাদের সংশোধিত ২০২৪ সালের বাজেটে কমিয়ে ৫ দশমিক ৮ এ আনা হয়েছে। সেই প্রেক্ষিতে ৬ দশমিক ৮ প্রবৃদ্ধির হার অনেকটাই উচ্চাকাঙ্ক্ষী।’ 

সিপিডির নির্বাহী পরিচালক জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সাড়ে ৬ শতাংশ ধরা হলেও গত দুই বছর ধরে তা ১০ এর কাছাকাছি। তাই এ লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী ছাড়া আর কিছু নয়। 

কম আয়ের মানুষের জন্য নেওয়া পদক্ষেপ অপর্যাপ্ত বলেও মন্তব্য করেন তিনি। ফাহমিদা খাতুন জানান, বর্তমান বাস্তবতাকে বিবেচনায় না নেওয়ায় বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে না। 

প্রতি বছরই রাজস্ব বোর্ডের ওপর দেওয়া লক্ষ্যমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। এনবিআর সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় বলেও মন্তব্য করেন তিনি।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৭ জুন ২০২৪, ১২:৫০
বাজেট উচ্চাভিলাষী: সিপিডি 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা দুটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজে গুরুত্বপূর্ণ 'ইগনিশন মিটিগেশন মিনস' (আইএমএম) মডিফিকেশন প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।...
ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে সঞ্চয়পত্রের মুনাফা কিংবা আসল টাকা পেতে বিনিয়োগকারীদের ভোগান্তি আর থাকছে না। এখন থেকে সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংক হিসাব নম্বর তাৎক্ষণিকভাবে যাচাই করে নেওয়ার ব্যবস্থা...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর