সিম বা ই–সিম, সব কার্ডেরই দাম বাড়বে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৪:৫০ পিএম

নতুন অর্থবছরে মোবাইল ফোনের সিম কার্ড ও ই–সিমের দাম ১০০ টাকা বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে তিনি এ প্রস্তাব করেন। 

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘প্রতিটি সিম কার্ড ও ই–সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ ২০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি।’

এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদে পৌঁছানোর আগে নিজ বাসভবনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘অর্থনীতি ঠিক করতেই বাজেট ছোট করা হয়েছে। শুধু শুধু বড় বাজেট দিয়ে লাভ নেই। বাজেটের মাধ্যমে সবকিছু ঠিক করার প্রচেষ্টা রয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে। সাধারণ মানুষের জন্যও চেষ্টা করছি।

 

 

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
০৬ জুন ২০২৪, ১৬:৫০
সিম বা ই–সিম, সব কার্ডেরই দাম বাড়বে
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর