আজ সংসদে পাস হতে যাচ্ছে অর্থ বিল

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:৩৮ এএম

বড় কোনো সংশোধনী ছাড়াই প্রস্তাবিত বাজেটের অর্থ বিল আজ পাস হতে যাচ্ছে। আর আগামীকাল রোববার পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

এই বাজেট পাসের মধ্য দিয়ে শুরু হবে এই মেয়াদের আওয়ামী লীগ সরকারের নতুন অর্থবছর। সোমবার নতুন অর্থবছরের প্রথম দিন কার্যকর হবে। 

গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। সেখান থেকে দু-একটি বিষয় ছাড়া তেমন কোনো বড় সংশোধনীর সম্ভাবনা নেই বলে সূত্রে জানা গেছে।

সূত্রে জানা গেছে, আয়কর ও কাস্টমস সংক্রান্ত সামান্য কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে দেশি-বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এছাড়া সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বহালই থাকছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এটি দেশের ৫৩তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
২৯ জুন ২০২৪, ০৮:১৩
আজ সংসদে পাস হতে যাচ্ছে অর্থ বিল
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর