প্রস্তাবিত বাজেট নিয়ে যা বলছে বিজিএমইএ

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৬:২৫ পিএম

পোশাক খাতের উদ্যোক্তাদের উৎসে কর কমানোর মূল দাবিই বাজেটে মানা হয়নি বলে মন্তব্য করেছেন শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। বরং নতুন করে করের প্রস্তাব করা হয়েছে। এতে বিনিয়োগ ও ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। 

শনিবার রাজধানীর উত্তরায় বাজেটোত্তর যৌথ সংবাদ সম্মেলনে বিকেএমইএ নেতারা পোশাক শিল্পের ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ স্কিমে সহায়তার দাবি জানান। আর বিটিএমএ চায় কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ।

দেশের রপ্তানি আয়ের ৮৪ শতাংশ যোগান দেয় পোশাক খাত। ৪৭ বিলিয়ন ডলারের রপ্তানির বিপরীতে ১ শতাংশ হারে উৎসে কর হিসেবে বছরে রাজস্ব আদায় হয় ৫ হাজার কোটি টাকার বেশি। বাজেট প্রস্তাবের আগে শিল্পমালিকেরা তাদের ১ শতাংশ উৎসে কর দশমিক ৫ ভাগে নামানোর দাবি জানালেও তা মানা হয়নি। 

বরং বন্ড লাইসেন্স ফি ও নবায়ন ফি দ্বিগুণ করা, অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনে মূলধনী যন্ত্র আমদানিতে ১ ভাগ শুল্ক প্রস্তাব করা হয়েছে। পোশাকখাতে যার নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি শিল্পমালিকদের।

বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বলেন, ‘উৎস কর ০.৫ শতাংশে নামিয়ে আনা এবং এটিকে চূড়ান্ত করাদায় হিসেবে গণ্য করার বিষয়ে আমাদের গভীর প্রত্যাশা ছিল। এবং এখনো সেই প্রত্যাশা রয়েছে।’  

সংবাদ সম্মেলনে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে নগদ প্রণোদনা বন্ধ করলে বিকল্প সহায়তা চালুর দাবি জানান শিল্পমালিকরা। তারা বলেন, গত ১১ মাসে রপ্তানিতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হয়নি। অন্যদিকে ৫৬ ভাগ মজুরি বাড়লেও পোশাকের দাম কমেছে ৮ থেকে ১৮ ভাগ।

বিকেএমইএর নির্বাহী সভাপতি সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এখন প্রায় ৮০ শতাংশ কারখানা আইসিইউতে রয়েছে। তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ক্ষুদ্র ও মাঝারি খাতে বিশেষ স্কিমের কথা বলা হয়েছে।’ 
 
বাজেটে সিনথেটিক কাপড়ের উৎপাদন উৎসাহিত করতে কাঁচামালে শুল্ক ১০ থেকে ২৫ শতাংশের পরিবর্তে ১ শতাংশে আনার প্রস্তাব ইতিবাচক মনে করেন উদ্যোক্তারা। তবে, সম্প্রতি জ্বালানি সংকটে সুতা ও কাপড় উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। 

বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, ‘আগামী ১ মাসের মধ্যে আমরা কোনো ক্যাশ পাচ্ছি না। কিন্তু এই যে সামনে ঈদ, অর্ডারগুলো ক্যানসেল হয়ে গেছে। এমন হলে তো এগুলো সাসটেইন করবে না।’
 
এসময় জানানো হয়, পোশাক খাতের কাপড়, সুতা ও বস্ত্র তৈরিতে বছরে ১৫ মিলিয়ন কেজি ঝুট পাওয়া যায়। এটা রপ্তানির পরিবর্তে করসুবিধা দিয়ে দেশেই  পুণপ্রক্রিয়াজাত করলে পাওয়া যাবে ৪ বিলিয়ন ডলারের পণ্য। 

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৮ জুন ২০২৪, ১৮:২৫
প্রস্তাবিত বাজেট নিয়ে যা বলছে বিজিএমইএ
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
শ্রম আইন মেনে সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা না হলে ১৫ নভেম্বর থেকে কারখানা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। শনিবার বিজিএমইএ কমপ্লেক্সে...
পোশাকশ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে ঢাকা, চট্টগ্রাম, সাভার ও গাজীপুরে শুরু হয়েছে বিশেষ ওএমএস কর্মসূচি। এর আওতায় একজন শ্রমিক প্রতি মাসে ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। স্বল্প  মূল্যে চাল...
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে কমতির দিকে রয়েছে শীতের সবজির দাম। তবে অন্যান্য গ্রীষ্মকালীন সবজির দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাঠপর্যায়ে কৃষকরা ন্যায্যমূল্য থেকে...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর