এটা কালো টাকা সাদা করার বাজেট: ফখরুল 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৪৫ পিএম

প্রস্তাবিত বাজেট কালো টাকা সাদা করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের কৃষি উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল। আলোচনা সভায় বক্তারা দেশের কৃষি খাতের উন্নয়নে জিয়াউর রহমানের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। 

এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ওপরে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের কোনো উপকারে আসবে না। 

এই বাজেটকে গণবিরোধী বাজেট বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাজেটে কালো টাকা সাদা করতে ১৫% ভ্যাট আরোপ এবং বৈধ উপার্জনের ওপরে ৩০ শতাংশ করারোপ করার সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বাজেটে শিল্প নির্মাণ সামগ্রীর ওপর কর আরোপেরও সমালোচনা করেন তিনি।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এই বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটিই তাঁর প্রথম বাজেট।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৭ জুন ২০২৪, ১৯:০০
এটা কালো টাকা সাদা করার বাজেট: ফখরুল 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
শেখ হাসিনার আমলে বিরোধী মতের মানুষের নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা ছিল না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার ফেনীতে শহীদ যুবদল নেতা হারুনুর রশীদের পরিবারের হাতে...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর