কর আরোপে বিদেশি বিনিয়োগ আগ্রহ হারাবে: ফিকি 

আপডেট : ১০ জুন ২০২৪, ০৯:৪৬ পিএম

টেলিকমসহ বেশকিছু খাতে কর আরোপে উদ্বেগ জানিয়েছে বিদেশি বিনিয়োগকারিদের সংগঠন ফিকি। সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। 

এ সময় সংগঠনের সভাপতি জাভেদ আখতার জানান, কর আরোপের ফলে শুধু কোম্পানিগুলোর মুনাফাই চ্যালেঞ্জের মধ্যে পড়বে না, বাধাগ্রস্ত হবে বিদেশি বিনিয়োগ।

জাভেদ আখতার বলেন, ‘বেনিফিটস যেগুলো আছে সেগুলো শুধু সরকারি ইকোনোমিক জোনে অ্যাপ্লিকেবল হবে। সো, বেসরকারিতে কেউ যদি বিনিয়োগ করে থাকেন সেখানে বেনিফিট আসবে না। আমরা এতোগুলো বেসরকারি ইকোনোমিক জোন করেছি, অনেক কোম্পানি আছে যেখানে আমরা হয়ত জমি কিনেছি। আমরা ওখানে ফিজিবিলিটি স্ট্যাডি করেছি। যখন আমরা ইনভেস্ট করি সেটা তো এক বছরে আসে না, অনেক বছর লাগে।’ 

সংবাদ সম্মেলনে ফিকি নেতারা দাবি করেন, ঘন ঘন কর কাঠামো পরিবর্তন হলে আস্থা হারাবেন বিদেশি বিনিয়োগকারীরা।

বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের কর সুবিধা প্রত্যাহারের সমালোচনা করে ফিকি নেতারা বলেন, এর ফলে উদ্যোক্তাদের কাছে ভুল বার্তা যাবে। তাদের আশঙ্কা, সুবিধা প্রত্যাহারের ফলে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা নষ্ট হবে। বাজেটের লক্ষ্য উচ্চাভিলাষী হলেও কার্যকর পরিকল্পনার মাধ্যমে অর্জন সম্ভব।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
১০ জুন ২০২৪, ১৮:৫৫
কর আরোপে বিদেশি বিনিয়োগ আগ্রহ হারাবে: ফিকি 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয়...
ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। ফলে, ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া ডাবের দাম। কৃষকের কাছ থেকে কেনা মূল্যের চেয়ে কয়েক হাত ঘুরে ক্রেতার হাতে উঠছে তিনগুণ বেশি দামে।...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে...
মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)’র ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
লোডিং...

এলাকার খবর