‘কালকে বাজেট হলো, আজকেই দাম বেশি’

আপডেট : ০৭ জুন ২০২৪, ০১:২৪ পিএম

প্রস্তাবিত বাজেটের তেমন প্রভাব নেই বাজারে। নিত্যপণ্যের দাম তো কমেনিই, বরং বেড়েছে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে আলু ও ডিমের দাম। কোরবানী ঈদের আগে চড়া গরম মসলা, পেঁয়াজ , রসুন, তেল, চিনির দামও। বাজেটে ভোগ্যপণ্যের দাম কমাতে সুনির্দিষ্ট কিছু না থাকায় হতাশ ক্রেতারা।

প্রতি বছর বাজেট ঘোষণা হলেই সব শ্রেণির মানুষের নজর থাকে কোন পণ্যের দাম কমল, আর কোনটির বাড়ল সেটির ওপর। বাজেটের পরদিন শুক্রবার ছুটির দিন হওয়ার রাজধানীর বাজারে ক্রেতাদের তাই আলাদা আগ্রহ পণ্যের দাম নিয়ে। যদিও সুখবর নেই দামে। 

এক ক্রেতা বলেন, ‘কালকে বাজেট ঘোষণা হয়েছে, আজকেই দাম বেশি। তাহলে জনগনের স্বস্তি আমি কিভাবে বুঝব? জনগণের তো আরও দুর্ভোগ।’ 

এক বিক্রেতা বলেন, ‘বলা হয়েছে খাদ্যপণ্যের দাম কমবে। কমলে, ক্রেতার জন্য স্বস্তি আর বিক্রেতার জন্যও স্বস্তি।’ 

বাজেটে আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনিরসহ বেশ কয়েকটি পণ্যের আমদানি শুল্ক দুই থেকে এক শতাংশ করা হয়েছে। কিন্তু দাম কমার লক্ষণ নেই। আলু গত সপ্তাহে ৫৫ টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে ৬০ টাকায়। পেঁয়াজ ৮০, আদা ১৮০ আর রশুনের কোজি ২২০ টাকা। 

এক ক্রেতা বলেন, ‘এটা হবে না, এটা পারবে না। এটা পারা ডিফিকাল্ট। কারণ সব জিনিসেরই খরচ তো এখন বেড়ে গেছে। এমনিতেই আমাদের জন্য দুঃসহ, তার মধ্যে বাজেটের পর দাম বৃদ্ধির কারণে আমাদের জন্য মনে হয় আরও কঠিন হয়ে যাবে।’ 

বাজারে চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। কমেনি সয়াবিন তেল ও চালের দামও। জিরা, লবঙ্গসহ বেশির ভাগ গরম মসলার দাম নাগালে নেই। এতে আসন্ন কোরবানির বাজার নিয়ে চিন্তায় ভোক্তারা। 

একজন ক্রেতা বলেন, ‘পণ্যের দাম যদি বাড়ে তাহলে মানুষের আয়ও বাড়তে হবে। যে পরিমাণ আয়, কেনাকাটা করতে গেলে কষ্ট হয়ে যায়।’ 

ডিমের দাম নাগালে আসছে না কিছুতেই। বড় বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায় আর মহল্লার দোকানে তা ১৬০ টাকা। 

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৭ জুন ২০২৪, ১৩:২৪
‘কালকে বাজেট হলো, আজকেই দাম বেশি’
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা...
দেশের বাজারে টানা চার দফা কমার পর এবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ভ্যাটসহ দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে তদারকিতে নামছে খাদ্য মন্ত্রণালয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানমের দাবি, দাম নাগালে রাখতে নজরদারি করা হবে খুচরা ও পাইকারি বাজারে। শুধু সংকটকালীন নয় সামগ্রিক ভোগ্যপণ্যের...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর