সাদা টাকায় সর্বোচ্চ কর ৩০, কালোতে ১৫ শতাংশ

আপডেট : ০৬ জুন ২০২৪, ১০:৪২ পিএম

নতুন বছরের বাজেটে ব্যক্তির বৈধ আয়ে সর্বোচ্চ কর প্রস্তাব করা হয়েছে ৩০ শতাংশ। আর কালো টাকা সাদা করতে কর নির্ধারণ করা হয়েছে ১৫ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

এতে নতুন অর্থবছরে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ কোনো ব্যক্তির আয় বছরে সাড়ে ৩ লাখ টাকা হলে তাকে কর দিতে হবে না। আর ব্যক্তি আয়ে সর্বোচ্চ কর প্রস্তাব করা হয়েছে ৩০ শতাংশ।

অন্যদিকে, প্রস্তাবিত বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। তিনি জানান, নির্ধারিত হারে কর দিয়ে জমি-ফ্ল্যাটও বৈধ করা যাবে। 

দেশে কালো টাকার পরিমাণ কত, এর সঠিক কোনো পরিসংখ্যান নেই। অর্থনীতিবিদ আবুল বারকাতের হিসাবে, জিডিপির তিন ভাগের এক ভাগই কালো। স্বাধীনতার পর থেকে অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে কালো টাকা। 

কালো টাকা দুই ধরনের। অনেকেই বৈধপথে আয় করলেও আয়কর নথিতে দেখান না। কেউ কেউ একে অপ্রদর্শিত আয় বলেন। আর কিছু মানুষ আয় করেন অবৈধ উপায়ে। যেমন ঘুষ, দুর্নীতি, লুট ইত্যাদি নানা উপায়ে।  অবৈধ আয় আইনের চোখে গুরুতর অপরাধ।

নিজের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সাড়ে তিন লাখের পরবর্তী এক লাখ টাকা আয়ে ৫ শতাংশ, পরবর্তী ৪ লাখে ১০ শতাংশ, পরবর্তী ৫ লাখে ১৫ শতাংশ, এরপরের ৫ লাখে ২০ শতাংশ, পরের ২০ লাখে ২৫ শতাংশ এবং এর বেশি আয় হলে ৩০ শতাংশ আয়কর দিতে হবে।’ 

এছাড়া নারী ও ৬৫ বছরের বেশি বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা প্রস্তাব করা হয়েছে ৪ লাখ টাকা। অর্থমন্ত্রী বলেন, ‘মহিলা করদাতা এবং ৬৫ বছরের বেশিয় বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা হইবে ৪ লাখ টাকা, তৃতীয় লিঙ্গের এবং প্রতিবন্ধী ব্যক্তির ৪ লাখ ৭৫ হাজার টাকা, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ৫ লাখ টাকা, কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান বা পোষ্যের জন্য ৫০ হাজার টাকা বেশি হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।’ 

করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ঢাকার দুই ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জন্য সর্বনিম্ন ৫ হাজার, অন্যান্য সিটি করপোরেশনে ৪ হাজার ও সিটি করপোরেশনের বাহিরের এলাকার জন্য সর্বনিম্ন ৩ হাজার টাকা কর ধার্য হবে বলেও জানান অর্থমন্ত্রী।

এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ২০:৩৭
সাদা টাকায় সর্বোচ্চ কর ৩০, কালোতে ১৫ শতাংশ
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষে প্রতিদিন বন্ধ থাকছে তৈরি পোশাক খাতের এক-তৃতীয়াংশ কারখানা। এতে দিনে ৪০০ কোটি টাকার বেশি ক্ষতি হচ্ছে দাবি বিজিএমইএর।  ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়া এবং কারখানা...
তারল্য সংকট কাটিয়ে ওঠার চেষ্টার মধ্যেই নতুন এক কারিগরি ও আইনি সংকটে পড়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। ২০১৯ সালে সফটওয়্যারের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স ফিসহ সংশ্লিষ্ট অন্যান্য সেবা বাবদ...
দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (জিডিএল) বাজারে এনেছে নতুন স্মার্টফোন ‘গিগাএক্স ওয়াই৩২’ (GigaX Y32)। আধুনিক ডিজাইন, উন্নত ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ...
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর