প্রতিরক্ষা বাজেটের ৯৭ শতাংশই পরিচালন ব্যয়

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৭:০৮ পিএম

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ১৪ কোটি টাকা। এই বরাদ্দের ৯৬ দশমিক ৬৯ শতাংশই ব্যয় হবে খাতটির পরিচালন বাবদ।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন। দুপুর ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে তিনি এ আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন।

প্রস্তাবিত এই বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ রাখা হয়, ৪২ হাজার ১৪ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ দশমিক ২৭ শতাংশ। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৪১ হাজার ৭৩২ কোটি টাকা, যা ছিল মোট বাজেটের ৫ দশমিক ৪৭ শতাংশ। এই হিসাবে খাতটিতে এবার মোট বাজেট বিবেচনায় বরাদ্দ কমেছে।

প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেটের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিস খাতের জন্যই বরাদ্দ রাখা হয়েছে ৪০ হাজার ৮২ কোটি টাকা। এর মধ্যে মাত্র ১ হাজার ২৮৪ কোটি টাকা উন্নয়ন ব্যয়। এ ছাড়া মন্ত্রণালয়টির অন্যান্য সার্ভিস খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজা ৮৮৬ কোটি ও সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৬ কোটি টাকা। এ দুই খাতে কোনো উন্নয়ন ব্যয় নেই।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৯:০৮
প্রতিরক্ষা বাজেটের ৯৭ শতাংশই পরিচালন ব্যয়
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা কমিশনে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিযোগিতা কমিশন প্রতিষ্ঠার পর গত ১০ বছরে এর প্রাতিষ্ঠানিক ব্যয়, কমিশনের মাধ্যমে আদায়কৃত জরিমানার পরিমাণ এবং...
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও জোরদার হবে, ২৫ মার্কিন কোম্পানির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর