সরকারি কর্মকর্তা‑কর্মচারীদের বেতন‑ভাতায় ব্যয় ৮১,৫৮০ কোটি টাকা

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৯:০৬ পিএম

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা‑কর্মচারীদের বেতন‑ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার এই বাজেট প্রস্তাবের মধ্যে পরিচালন বাবদই ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা।

এই পরিচালন ব্যয়ের সবচেয়ে বেশি ব্যয় হবে সরকারি কর্মকর্তা‑কর্মচারীদের বেতন‑ভাতা ও অবসরোত্তর ভাতা ও আনুতোষিক বাবদ। এ বাবদ মোট ব্যয় হবে ১ লাখ ১৮ হাজার ৪৮২ কোটি টাকা। এর মধ্যে সরকারি কর্মকর্তা‑কর্মচারীদের বেতন‑ভাতা বাবদ ব্যয় ধরা হয়েছে ৮১ হাজার ৫৮০ কোটি টাকা। আর সরকারি কর্মকর্তা‑কর্মচারীদের অবসরোত্তর ভাতা ও আনুতোষিক বাবদ ব্যয় ধরা হয়েছে ৩৬ হাজার ৯০২ কোটি টাকা।

পরিচালন ব্যয়ের তালিকায় পরের অবস্থানেই রয়েছে দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধ‑সংক্রান্ত ব্যয়। এ বাবদ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে ৯৩ হাজার কোটি এবং বিদেশি উৎসের ঋণের সুদ পরিশোধে ব্যয় ২০ হাজার ৫০০ কোটি টাকা ধরা হয়েছে।

এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ২১:০৪
সরকারি কর্মকর্তা‑কর্মচারীদের বেতন‑ভাতায় ব্যয় ৮১,৫৮০ কোটি টাকা
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করছে বাংলাদেশ। বুধবার নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে চুক্তিটি সইয়ের কথা রয়েছে।
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
ব্যাংকের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমা খাতে মানুষের বিপুল সম্পদ নষ্ট হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. সজিব হোসেন। তাঁর বাড়ি...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া ঝুলন্ত নারীর পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম তন্ময় মন্ডল। তিনি রাজধানীর বারডেম হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে...
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের...
লোডিং...

এলাকার খবর