সীমিতভাবে এগোতে চায় সরকার, সেভাবেই বাজেট করা হয়েছে: প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:১৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিতভাবে এগোতে চায় সরকার। সেভাবেই বাজেট করা হয়েছে। বাজেট ঘাটতি ৫ শতাংশের মতো, উন্নত দেশেও এর চেয়ে বেশি থাকে। 

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে শুক্রবার আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘নামিদামি অনেক নেতা থাকলেও পাকিস্তানের বৈষম্যের প্রতিবাদ একমাত্র বঙ্গবন্ধুই করেছিলেন। ৬ দফার পাশাপাশি দেশ স্বাধীন হলে সংবিধান কি হবে তাও ঠিক করে রেখেছিল বঙ্গবন্ধু।’

বাঙালির সব অর্জন বুকের রক্ত দিয়েই অর্জিত হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতির পিতার আদর্শে দেশ পরিচালনা করা হচ্ছে বলেই দেশের উন্নতি হচ্ছে। আওয়ামী লীগের আমলে দেশের যে অগ্রগতি হয়েছে তা আর সব সরকার মিলেও করতে পারেনি। আওয়ামী লীগ প্রমাণ করেছে সরকারে একমাত্র আওয়ামী লীগ আসলে দেশ ও দেশের মানুষের উন্নতি হয়।

শেখ হাসিনা বলেন, অনেকে অনেক খেলার চেষ্টা করেছে। আওয়ামী লীগের একমাত্র শক্তি দেশের জনগন। সেই শক্তি দিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবে আওয়ামী লীগ

বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাজেটে মানুষের মৌলিক অধিকার, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা দেশের মানুষের জীবনমান উন্নয়ন করবে।’

ব্যাংকিং চ্যানেলে টাকা ফিরিয়ে আনতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়ার বাস্তবতায় অনেকের হাতে থাকা টাকা উদ্ধার করতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। সব সরকারই এটি করেছে।

এ সময় নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষের পাশে থাকবেন, মানুষের কল্যাণে কাজ করবেন।’

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৭ জুন ২০২৪, ১৮:১৭
সীমিতভাবে এগোতে চায় সরকার, সেভাবেই বাজেট করা হয়েছে: প্রধানমন্ত্রী
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি দিল্লি।...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর