কিডনি ডায়ালাইসিসের উপকরণের দাম কমছে

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:১০ পিএম

কিডনি রোগীর ডায়ালাইসিসের উপকরণের দাম কমানোর প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কিডনি রোগীর ডায়ালাইসিসের ফিল্টার ও সার্কিট আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১০ শতাংশ কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ কথা জানান।

বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী জানান, স্পাইনাল নিডলকে সহজলভ্য করার জন্য আমদানি শুল্ক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এদিকে, অ্যাম্বুলেন্স আমদানিতে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট এইচ.এস কোড এর বর্ণনা সংশোধন করা হয়েছে।

ক্যান্সারসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সুলভে প্রাপ্তির জন্য ক্যান্সারের ঔষধ উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপণ এবং ঔষধের কাঁচামাল উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপণে কতিপয় উপকরণ অন্তর্ভূক্ত করা হয়েছে।এছাড়া রেফারেল হাসপাতাল কর্তৃক রেয়াতি সুবিধায় উপকরণ আমদানিতে বিদ্যমান সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে।

এদিকে, স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় দুই হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’-এ  একশো কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করেন তিনি।  

সর্বোপরি স্বাস্থ্য সেবা খাতে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। যা ২০২৩-২৪ অর্থবছরে এখাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা।

এর আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। আসন্ন অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন। 
 
আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ১৪.২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লক্ষ ৩২ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদে অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৯:৩১
কিডনি ডায়ালাইসিসের উপকরণের দাম কমছে
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
ব্যাংকের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমা খাতে মানুষের বিপুল সম্পদ নষ্ট হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর