দুর্নীতিবাজদের সুযোগ দিতে ঢালাও বাজেট: ফখরুল 

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৪৫ পিএম

প্রস্তাবিত বাজেট সরকার ও মাফিয়াদের ভাগাভাগির সুনির্দিষ্ট ইজারাপত্র বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুলের অভিযোগ, বেনজির-আজিজদের মতো দুর্নীতিবাজদের সুযোগ করে দিতেই ঢালাও বাজেট। এ সময় প্রস্তাবিত বাজেট প্রত্যাখান করার ঘোষণাও দেন তিনি। 

বিএনপি মহাসচিব দাবি করেন, কালো টাকা সাদা করার সুযোগ জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, ‘পুরো বাজেটটাই ভিক্ষার ঝুলি নিয়ে করা, এতে নিজের কিছুই নেই। ঘাটতি মেটানো হচ্ছে ঋণ দিয়ে। একে বৈদেশিক ঋণ আবার ডমেস্টিক ঋণ। যে মানুষগুলো পড়ে গেছে খাদের মধ্যে, যাদের মধ্যে এই বাজেটের তথাকথিত হাতি চেপে বসেছে, তাদের কাছ থেকেও ঋণ নেওয়া হবে। আগামী বছরগুলোতে কি যে খারাপ অবস্থা আসবে তা আমরা বুঝতে পারছি না।’

এরআগে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, দুর্নীতি আর সন্ত্রাস ক্ষমতাসীনদের মূল কাজ। ক্ষমতা ধরে রাখতে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে বলেও দাবি করেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, ‘তারা আজ দেশ বিক্রি করছে। তারা আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, কার স্বার্থে? অর্থনীতিকে ধ্বংস করেছে সম্পুর্ন বিদেশিদের স্বার্থে। এই লড়াইটা কেবল ভোটাধিকার না, জাতির অস্তিত্বের লড়াই।’ 

ক্ষমতার জন্য নয়, বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন করছে বলেও জানান মির্জা ফখরুল। 

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৯ জুন ২০২৪, ২০:২৮
দুর্নীতিবাজদের সুযোগ দিতে ঢালাও বাজেট: ফখরুল 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল।
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর