মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ বাড়লেও কমেছে জিডিপির ভাগ

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:৩১ পিএম

প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় টাকার অঙ্কে বরাদ্দ বাড়লেও জিডিপি ও মোট বাজেটের শতাংশ হার বিচারে তা কমেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২৪–২৫ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর করা প্রস্তাবে এমনটাই দেখা গেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে করা বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আগামী ২০২৪-২৫ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৪৪ হাজার ১০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। এটি চলমান ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। এ হিসাবে প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়েছে।

তবে মোট বাজেটের আকারের সাথে বিবেচনা করলে শতাংশের হারে এ বরাদ্দ কমেছে। চলতি অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেটের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ দশমিক ৬২ শতাংশ। আর মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাবেও বরাদ্দ কমেছে। ২০২৩–২৪ অর্থবছরে জিডিপির আকার ৫০ লাখ ৪৮ হাজার ২৭ কোটি টাকা। এই হিসাবে এই খাতে বরাদ্দ ছিল মোট জিডিপির শূন্য দশমিক ৮৪৮ শতাংশ। প্রস্তাবিত বাজেট ও জিডিপির প্রাক্কলিত আকার বিবেচনায় দুই ক্ষেত্রেই শতাংশের হারে বরাদ্দ কমেছে, যা যথাক্রমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৩ ও শূন্য দশমিক ৭৮৮ শতাংশ।

এ ছাড়া প্রস্তাবিত বাজেটে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য রাখা হয়েছে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা বরাদ্দ। ২০২৩-২৪ অর্থবছরে এ পরিমাণ ছিল ১০ হাজার ৬০২ কোটি টাকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

এর আগে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
০৬ জুন ২০২৪, ১৭:০৩
মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ বাড়লেও কমেছে জিডিপির ভাগ
ভাবুন তো—‘ফুললি ফান্ডেড’ বৃত্তিতে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার সব প্রস্তুতি আপনার শেষ, বিমানের টিকিটও হয়তো কেটে ফেলেছেন! কিন্তু হঠাৎ আকাশ থেকে পড়ার মতো অবস্থা! এ কী! এত বড় প্রতারণা!...
সাংবাদিকদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং পেশাগত যোগাযোগ সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। ইংরেজিসহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ তৈরি করতে এ...
আগামী বছরের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং...
শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগ দুই দেশের অংশীদারিত্ব, কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনাকে সুদৃঢ় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বৃহস্পতিবার সকালে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর