স্বাস্থ্য খাতে গবেষণা ও উন্নয়ন বরাদ্দ ১০০ কোটি টাকা

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৪৪ পিএম

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সমন্বিত স্বাস্থ্যবিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল বাবদ ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থবছরের জন্য উত্থাপিত বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।

প্রস্তাবে আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ১৪.২ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লক্ষ ৩২ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এতে স্বাস্থ্য খাতে মোট ৪১ হাজার ৪০৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের ৫ দশমিক ১৯ শতাংশ। এটি প্রাক্কলিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শূন্য দশমিক ৭ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ২০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। পাশাপাশি চিকিৎসাবিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’-এ ১০০ কোটি টাকা বরাদ্দ প্রদানের প্রস্তাব করছি।’

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রস্তাবের দুটি অংশ। এর একটি স্বাস্থ্য সেবা বিভাগের জন্য এবং অন্যটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের জন্য বরাদ্দ। স্বাস্থ্যসেবা বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৩০ হাজার ১২৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৩৮৪ কোটি টাকাই ব্যয় হবে পরিচালন বাবদ। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১১ হাজার ২৮৩ কোটি টাকা, যার মধ্যে ৪ হাজার ৮৩৪ কোটি টাকা পরিচালন ব্যয়। অর্থাৎ, খাতটিতে মোট বরাদ্দের ২১ হাজার ২১৮ কোটি টাকা পরিচালন বাবদ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ২০:৪৪
স্বাস্থ্য খাতে গবেষণা ও উন্নয়ন বরাদ্দ ১০০ কোটি টাকা
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর