শেয়ারে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সংকট কি আরও বাড়াবে? 

আপডেট : ০৭ জুন ২০২৪, ০১:০৪ পিএম

বিভিন্ন মহলের আপত্তি স্বত্তেও প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে মূলধনী মুনাফার ওপর কর বসিয়েছে সরকার। এখন থেকে শেয়ার কেনাবেচায় ৫০ লাখ টাকার বেশি যতো টাকা মুনাফা হবে, তার ওপর প্রযোজ্য হারে কর দিতে হবে।

টানা দরপতনের আতঙ্কে যখন বিনিয়োগকারীরা পুঁজিবাজার ছাড়ছে, তখন নীতি-সহায়তার পরিবর্তে বাড়লো করের বোঝা। এতোদিন মূলধনী মুনাফার উপর ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদেরকে কর দিতে হতো না। এখন থেকে এই ক্ষেত্রেও দিতে হবে কর। 

অর্থমন্ত্রী বাজেটে প্রস্তাব করেছেন, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত মূলধনি মুনাফায় কোনো কর বসবে না। তবে ৫০ লাখ টাকার বেশি মুনাফা করলে তার ওপর প্রযোজ্য হারে কর দিতে হবে। তালিকাভুক্ত কোম্পানিগুলো থেকে অর্জিত মুনাফার উপর এই কর বসানো হবে। এর ফলে, পুঁজিবাজার আরও ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অর্থনীতিবিদ সালেহউদ্দীন আহমেদ বলেন, ‘ক্যাপিটাল গেইন ট্যাক্স দিচ্ছেন, তার মানে তো ব্যবসা বান্ধব পুরোপুরি তো হচ্ছে না। ব্যবসায়ীরা কিভাবে ক্যাপিটাল গেউন দিতে থাকেন, ট্যাক্সের ভার বাড়াবেন। তাদের তো লাভ হবে না। 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে শেয়ারবাজার সার্বিক অর্থনীতির তুলনায় আরও পিছিয়ে পড়বে ও সংকুচিত হবে।

মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা আগেও বলেছি যে, এখনই সময় নয়। আমাদের পুঁজিবাজার একটি ক্রান্তিকাল পার করছে, এই সময় যেখানে পুঁজিবাজারের ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স বসানো হবে সেটা কিছুটা প্রতিবন্ধকতারই সামিল।’ 

প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত ও অ–তালিকাভুক্ত করহার ব্যবধান কমানো হয়েছে। কয়েক বছর আগেও এ ব্যবধান ছিল ১০ শতাংশ। এখন তা ৫ শতাংশ করা হচ্ছে। এতে নতুন করে কোনো কোম্পানি তালিকাভুক্ত হতে আরও নিরুৎসাহিত হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৭ জুন ২০২৪, ১৩:০৪
শেয়ারে ক্যাপিটাল গেইন ট্যাক্স, সংকট কি আরও বাড়াবে? 
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আবারও বড় দরপতন দিয়ে শেষে হয়েছে দেশের শেয়ার বাজারের লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে। এ...
সপ্তাহের প্রথম কার্যদিবসেই বড় দরপতন দিয়েই শেষে হয়েছে দেশের দুই শেয়ারবাজারের লেনদেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ১০০ পয়েন্ট কমে ডিএসইএক্স হয়েছে ৫ হাজার ৪১৮ পয়েন্টে, যা গেল তিন...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
দেশের দুই শেয়ারবাজারে দরপতন অব্যাহত আছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৮ দিনই শেয়ারবাজারে সূচকের পতন হয়েছে। আজ সোমবারও নেতিবাচক এই চক্র থেকে বের হতে পারেনি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর