শুধু সুদ পরিশোধেই ব্যয় হবে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৫:৪২ পিএম

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধের জন্যই বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এটি প্রস্তাবিত পরিচালন ব্যয়ের ২২ শতাংশের বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুর হাসান মাহমুদ আলী আগামী ২০২৪–২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এতে মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটের প্রস্তাব করা হয়। এর মধ্যে শুধু পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি টাকা, যা মোট বাজেটের ৬৮ দশমিক ৪৩ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয়ের একটি বড় অংশই যাচ্ছে দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে। আগামী অর্থবছরে এ বাবদ ব্যয় হবে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা, যা মোট পরিচালন ব্যয়ের প্রায় ২২ দশমিক ৩৯ শতাংশ।

এর মধ্যে দেশি উৎস থেকে নেওয়া সুদ পরিশোধ বাবদ ব্যয় হবে ৯৩ হাজার কোটি টাকা। আর বিদেশি উৎস থেকে নেওয়া ঋণ পরিশোধে ব্যয় হবে ২০ হাজার ৫০০ কোটি টাকা।

প্রস্তাবিত মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেটের মধ্যে ঘাটতি থাকছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ। এর মধ্যে অনুদান থেকে ঘাটতি পূরণ করা হবে ৪ হাজার ৪০০ কোটি টাকার। ফলে অনুদান বিবেচনায় নিলে ঘাটতি দাঁড়ায় ৫১ হাজার ৬০০ কোটি টাকা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতিক্রমে বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
০৬ জুন ২০২৪, ১৭:৩৮
শুধু সুদ পরিশোধেই ব্যয় হবে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা
দেড় মাস তীব্র সংকটের পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬১০ মিলিয়ন ঘনফুটে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণার পর আজ...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সঙ্গে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর...
দেশের জিডিপিতে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির অবদান ২ থেকে ৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে রাজধানীতে এক...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর