এমপিদের গাড়িতে কর বসছে ৪০ শতাংশ

আপডেট : ০৬ জুন ২০২৪, ১১:০৪ পিএম

২০২৪-২৫ অর্থবছরে সংসদ সদস্যদের মোটর গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকল স্তরে শুল্ক-কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য সংসদ সদস্যদের গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন। প্রস্তাবে আগামী ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৭ লক্ষ ৯৭ হাজার কোটি টাকা, যা জিডিপি’র ১৪.২ শতাংশ।  

অনুমোদিত গাড়ি আমদানিতে কোনো শুল্ক কর দিতে হয় না সংসদ সদস্যদের। সাধারণ পাঁচ বছরের জন্য একটি গাড়ি আমদানিতে এ সুবিধা পান এমপিরা। এ সুবিধা আর থাকছে না। এমপিদের গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এতে মোট করভার হবে ৪৩ শতাংশ।

জানা যায়, গত ১০ বছরে করমুক্ত সুবিধায় ৫০০ টিরও বেশি গাড়ি এনেছেন সংসদ সদস্যরা (এমপি)। যেগুলোর বেশিরভাগই বিলাসবহুল। এসব গাড়ি আমদানিতে কর ছাড় হয়েছে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। শুল্কমুক্ত এ সুবিধা বাতিল করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজেট পাশ হলে আগামী জুলাই থেকে এমপিদের গাড়ি আমদানিতে দিতে হবে ৪৩ শতাংশ কর।

টাইমলাইন: বাজেট ২০২৪-২৫
০৬ জুন ২০২৪, ২৩:০০
এমপিদের গাড়িতে কর বসছে ৪০ শতাংশ
০৬ জুন ২০২৪, ১৭:৪৭
শ্রমিক পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোকে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার হয়রানি করছে বলে অভিযোগ বায়রার সদস্যদের। মালয়েশিয়ার শ্রমবাজার রক্ষায় সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ ও উন্মুক্ত জনশক্তি রপ্তানি চালুর দাবি...
ব্যাংকের মতো বিমা খাতেও লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিমা খাতে মানুষের বিপুল সম্পদ নষ্ট হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
ব্যবসায়ীদের হয়রানি করে নয়, বরং আনন্দদায়ক পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায় সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ববোর্ড ও ব্যবসায়ীদের সাথে আলাদা বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর